আমেরিকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

গ্রামীণফোন ভবন ঘেরাও করে রেখেছেন আন্দোলনকারীরা

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৪ ১২:৫৭:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৪ ১২:৫৭:০০ অপরাহ্ন
গ্রামীণফোন ভবন ঘেরাও করে রেখেছেন আন্দোলনকারীরা
ঢাকা, ১৮ জুলাই (ঢাকা পোস্ট) : চলমান কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সরকারের মৌখিক নির্দেশনায় বন্ধ রয়েছে দেশের ৫টি মোবাইল অপারেটরদের ইন্টারনেট সেবা। ফলে গ্রাহক পর্যায়ে মোবাইল ডাটা দিয়ে কেউ ফেসবুক, মেসেঞ্জার চালানো কিংবা কিংবা অনলাইনে কোনো কাজ করতে পারছেন না। এমন অবস্থায় ইন্টারনেট বন্ধ করায় গ্রামীণফোনের হেডঅফিস ঘেরাও করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে এমন অবস্থা তৈরি হয়েছে।
জানা গেছে, ৩টা থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত গ্রামীণফোনের হেডঅফিসের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা।
অপরদিকে সারাদেশে মোবাইল অপারেটর কোম্পানির ইন্টারনেট সংযোগ সচল করতে বিটিআরসি ভবন ঘেরাও করার আহ্বান জানিয়েছেন কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে তিনি এ আহ্বান জানান।
পোস্টে তিনি বলেন, ‘বিটিআরসি ভবনের আশেপাশে যারা আছেন তারা গিয়ে বিটিআরসি ঘেরাও করে ইন্টারনেট খুলে দিতে বাধ্য করুন। না হলে এরা ম্যাসাকার ঘটিয়ে আমাদের মেরে ফেলবে এবং সে খবরও কেউ পাবে না।’

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক