আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিয়ারবর্নের স্কুল ও বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হুমকি দক্ষিণ-পূর্ব মিশিগানে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি

বাংলাদেশে কারফিউ চলছে, নিহতের সংখ‍্যা বেড়ে ১০৫

  • আপলোড সময় : ২০-০৭-২০২৪ ০৩:৪৯:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৪ ০৩:৪৯:২৩ পূর্বাহ্ন
বাংলাদেশে কারফিউ চলছে, নিহতের সংখ‍্যা বেড়ে ১০৫
ফাইল ছবি, সৌজন্যে ঢাকা পোস্ট

ঢাকা, ২০ জুলাই : কোটা সংস্কার ইস্যুতে চলমান আন্দোলনে দেশজুড়ে সহিংসতার পর শুক্রবার দিবাগত রাত থেকে সারা দেশে কারফিউ জারি করেছে বাংলাদেশ সরকার। সূত্রের খবর অনুযায়ী, এ পর্যন্ত প্রায় ১০৫ জনের মৃত‍্যুর খবর পাওয়া গিয়েছে। পরিস্থিতির মোকাবিলায় নামানো হয়েছে সেনাপরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ চালু থাকবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
সরকারি চাকরিতে কোটা সংরক্ষণের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্র লীগের আক্রমণাত্মক প্রতিরোধের প্রেক্ষিতে গত কয়েক দিনে রক্তক্ষয়ী হয়ে ওঠে। চলমান পরিস্থিতিতে এখন পর্যন্ত শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে শুধু শুক্রবারেই মারা গেছেন ৬৭ জন।
কারফিউ জারি ছাড়াও চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেনাবাহিনী পরিস্থিতি মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে ‘সহায়তা’ করবে বলে জানিয়েছেন তিনি। তিনি জানান, কারফিউ চলাকালে প্রতিদিন দুপুর বারোটা থেকে দুইটা পর্যন্ত দুই ঘণ্টা সাধারণ মানুষের চলাচলের জন্য কারফিউ শিথিল থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি

মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি