আমেরিকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক
আজ কোটা মামলার শুনানি সুপ্রিম কোর্টে

বাংলাদেশে কারফিউয়ের মাঝেও সংঘর্ষ

  • আপলোড সময় : ২১-০৭-২০২৪ ০৩:৩৭:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৪ ০৩:৫৮:৫৩ পূর্বাহ্ন
বাংলাদেশে কারফিউয়ের মাঝেও সংঘর্ষ
ফাইল ছবি, সৌজন্যে ঢাকা পোস্ট

ঢাকা, ২১ জুলাই : বাংলাদেশে কারফিউয়ের মাঝেও সংঘর্ষ চলছে। কোটা বিরোধী আন্দোলনে এখনও পর্যন্ত ১৩৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বহু। আজ রবিবার সুপ্রিম কোর্টে কোটা মামলার শুনানি হবে। এই মামলার শুনানি হওয়ার কথা ছিল ৭ আগস্ট। কিন্তু দেশের অগ্নিগর্ভ পরিস্থিতিতে শুনানি হবে আজ। সুপ্রিম কোর্টের শুনানির পর আন্দোলন কোন পথে এগোবে,এ নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। এই পরিস্থিতিতে কারফিউয়ের মেয়াদ বাড়ানো হয়েছে।
শুক্রবার রাত বারোটা থেকে কারফিউ জারি করা হয়েছিল বাংলাদেশে। রবিবার বেলা দশটা পর্যন্ত কারফিউ ছিল। সময় বাড়িয়ে দুপুর তিনটে পর্যন্ত কারফিউয়ের ঘোষণা করেছে সরকার। পাশাপাশি রবিবার ও সোমবার গোটা দেশে ছুটি ঘোষণা করেছে সরকার। দুইদিন সরকারি, আধা-সরকারি, বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এখনও পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। শনিবার কারফিউয়ের মাঝেও ঢাকায় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। গতকাল ঢাকায় অন্ততপক্ষে দশজনের মৃত্যু হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত

গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত