আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

বাংলাদেশে দেখা মাত্র গুলির নির্দেশ

  • আপলোড সময় : ২১-০৭-২০২৪ ০৪:৩২:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৪ ০৪:৩২:৪৩ পূর্বাহ্ন
বাংলাদেশে দেখা মাত্র গুলির নির্দেশ
ঢাকা, ২১ জুলাই :  কোটা আন্দোলন দমনে আরও কড়া হল বাংলাদেশ সরকার ৷ বাংলাদেশে আগেই জারি করা হয়েছিল কার্ফু। তবে কার্ফু জারির পরেও শনিবার আরও সাত জন নিহতের খবর পাওয়া গিয়েছে। এরই মাঝে অগ্নিগর্ভ বাংলাদেশে দেখামাত্র গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে সেনাবাহিনীকে।  গত এক সপ্তাহজুড়ে চলা কোটা বিরোধী রক্তক্ষয়ী আন্দোলনে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৩৩ জন বাংলাদেশী ৷ যাঁদের মধ্যে অধিকাংশই ছাত্র ৷ 
কোটা বিরোধী আন্দোলনে বিগত কয়েকদিন ধরেই উত্তাল বাংলাদেশ। ক্রমশ সরকারের আয়ত্বের বাইরে যাচ্ছে পরিস্থিতি ৷ তাই বাংলাদেশে এবার জারি হল ‘শুট অন সাইট। অর্থাৎ, রাস্তায় আন্দোলনকারীদের দেখামাত্র গুলি চালানোর নির্দেশ দেওয়া হল সেনাকে ৷  শনিবার মানুষকে জরুরি সরঞ্জাম কিনতে দেওয়ার জন্য কিছুক্ষণ কারফিউ তোলা হলেও ফের মানুষকে বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে ৷ বেআইনি ঘোষণা করা হয়েছে যে কোনও রকমের জমায়েত বা বিক্ষোভ প্রদর্শন৷ পরিস্থিতি  সামাল দিতে রবিবার ও সোমবার সারাদেশে সাধারণ ছুটিও ঘোষণা করেছে সরকার।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স