আমেরিকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

বাংলাদেশের ছাত্র আন্দোলনে দমন পীড়নের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল মিশিগান

  • আপলোড সময় : ২২-০৭-২০২৪ ০১:৩০:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৪ ০১:৩০:০২ পূর্বাহ্ন
বাংলাদেশের ছাত্র আন্দোলনে দমন পীড়নের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল মিশিগান
হ্যামট্রাম্যাক, ২২ জুলাই : বাংলাদেশে কোটাবিরোধী আন্দোলনরত ছাত্রদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে বাংলাটাউনের জেইন পার্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বাংলাদেশি কমিউনিটির ব্যানারে দ্বিতীয় দফায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মূলধারার রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণিপেশার কয়েকশ প্রবাসী অংশ নেন। তারা ছাত্রহত্যার বিচারসহ দাবি মেনে নিয়ে দ্রুত সহিংসতা বন্ধের দাবি জানান।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রদের দমনপীড়ন ও হত্যার প্রতিবাদে গেল বৃহস্পতিবার হ্যামট্টাম্যাক সিটি হল প্রাঙ্গণে প্রথম দফায় বিক্ষোভ সমাবেশ হয়। এরপর শনিবার ডেট্টয়েট শহরের বাংলাটাউন জেইন পার্কে দ্বিতীয় দফায় অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ। ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড ও বাংলাদেশের পতাকা হাতে নানা বয়সী শ্রেণিপেশার কয়েকশ প্রবাসী এই বিক্ষোভ সমাবেশে মিলিত হন।         
কোটাবিরোধী ছাত্রদের হত্যা ও নির্যাতনে ক্ষোভ প্রকাশ করেন প্রতিবাদকারীরা। পাশাপাশি ছাত্রদের দাবিগুলো মেনে নিয়ে দ্রুত সহিংসতা বন্ধের দাবি জানান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি আন্তর্জাতিক শিক্ষার্থীসহ সাধারণ প্রবাসীরা।  

এই বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্যে রাখেন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস প্রার্থী মেরি ওয়াটারস, জজ প্রার্থী আয়শা ফারুকীসহ মূলধারার কয়েক রাজনৈতিক নেতারা। বাংলাদেশে আইন লংঘন করে ছাত্রহত্যা করার নিন্দা জানান।   
সমাবেশে অংশ নেন একেএম ফজলুর রহমান নামে একজন মুক্তিযোদ্ধা। তিনি বলেন, আমরা দেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করেছি। কোটা বা স্বার্থের জন্য যুদ্ধ করিনি।
সরকার ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ায় ক্ষোভ ঝাড়েন প্রবাসীরা। দেশের এই ‍উদ্ভুত পরিস্থিতিতে কয়েকদিন আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বেগ উৎকন্ঠায় রয়েছেন প্রবাসীরা। দ্রুত ইন্টারনেট সেবা স্বাভাবিক করে দেওয়ার দাবি জানান তারা।

এদিকে সমাবেশে মিশিগান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি জামাত-শিবিরের নেতাকর্মীরা অংশ নিতে দেখা গেছে। তারা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন। কোটা বৈষম্যবিরোধী আন্দোলনরত ছাত্রদের ছাত্রলীগের পাশাপাশি পুলিশ গুলি করে হত্যা করছে। ছাত্রহত্যার বিচার দাবির পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করেন বিএনপি ও জামাত নেতারা।          
এছাড়া শিক্ষক গোলাম রব্বানির সঞ্চালনায় সমাবশে বক্তব্যে রাখেন ওয়েইন কাউন্টি কমিউনিটি কলেজের স্টাস্টি কামাল রহমান, মসজিদ আল ফালাহ’র খতিব মাওলানা আব্দুল লতিফ ও বাইতুল মোকারম মসজিদ এর ইমাম মাওলানা আহমেদ কাশেমীসহ অনেকে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি

লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি