আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১

প্রেসিডেন্টের দৌড়ে সরে দাঁড়ালেন জো বাইডেন 

  • আপলোড সময় : ২২-০৭-২০২৪ ০২:০৫:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৪ ০২:০৫:৫৮ পূর্বাহ্ন
প্রেসিডেন্টের দৌড়ে সরে দাঁড়ালেন জো বাইডেন 
ওয়াশিংটন, ২২ জুলা্তই গতকাল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ালেন জো বাইডেন। এরই সঙ্গে নিজের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রতি সমর্থন ব্যক্ত করেন বাইডেন। খোলা চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, 'দল এবং দেশের স্বার্থে নিজেকে সরিয়ে নিলাম। মেয়াদের বাকি সময়টুকু যথাযথভাবে নিজের দায়িত্ব পালন করতে চাই।'এই আবহে তাঁকে ধন্যবাদ জানিয়ে বিবৃতি প্রকাশ করলেন কমলা হ্যারিস।
আর চার মাস পরেই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন বাইডেন। কিন্তু অশীতিপর রাজনীতিককে শারীরিক কারণেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আবেদন করেছিলেন দলেরই একাধিক নেতা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামাও বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছিলেন। দিন কয়েক আগেই কোভিডে আক্রান্ত হন তিনি। তার ঠিক আগেই এক সাক্ষাৎকারে বাইডেন জানিয়েছিলেন, গুরুতর অসুস্থ হয়ে পড়লে নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়াতে পারেন তিনি। শেষমেশ রবিবারেই বড় ঘোষণা করলেন বাইডেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা