আমেরিকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

মিশিগানে তিনদিনব্যাপী বাংলা টাউন মেলা ২৩ আগস্ট শুরু

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৪ ১২:২৭:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৪ ১২:২৭:০৫ পূর্বাহ্ন
মিশিগানে তিনদিনব্যাপী বাংলা টাউন মেলা ২৩ আগস্ট শুরু
হ্যামট্রাম্যাক, ২৩ জুলাই : ডেট্রয়েট সিটির ‘জেইন ফিল্ডে’ আগামী  ২৩, ২৪ ও ২৫ আগষ্ট (শুক্র, শনি ও রোববার) তিনদিনব্যাপী মেলা অনুষ্টিত হতে যাচ্ছে। প্রতিদিন দুপুর থেকে মধ্যরাত অবধি মেলার কার্যক্রম চলবে। মেলা উপলক্ষে গত রোববার সন্ধ্যায় হ্যামট্রাম্যাক শহরের আলাদিন রেস্টুরেন্টে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
সভায় মামুনুর রেজা সাহেলকে আহবায়ক ও শাকের উদ্দিন সাদেককে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে । কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন- সহ সদস্য সচিব সৈয়দ হোসাইন রায়হান ও রাসেল মোহাম্মদ, কোষাধ্যক্ষ আবুল লেইছ, সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী এবং সাংস্কৃতিক সম্পাদক এম ফিরুজ আলী। উপদেষ্টা হিসেবে রয়েছেন  সেলিম আহমদ, মো. জিলাল উদ্দিন ও এডভোকেট এটিএম ফয়েজ। আগামী রোববার বিভিন্ন উপ কমিটি ও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
মেলায় বিভিন্ন অনুষ্টানের পাশাপাশি থাকছেন দেশ ও বিদেশের জনপ্রিয় কন্ঠশিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। বিভিন্ন রকমের স্টলের পাশাপাশি থাকবে শিশুদের জন্য বিনোদন সহ আকর্ষনীয় সব ইভেন্ট। এছাড়া  রাফেল ড্র-তে রয়েছে অসংখ্য আকর্ষণীয় পুরষ্কার।
আয়োজকরা জানান, বাংলা, বাঙ্গালি সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য, নতুন প্রজন্মকে জানানো ও তাদের মধ্যে ছড়িয়ে দেয়ার জন্য এ মেলার আয়োজন করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত

গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত