আমেরিকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক
বুধ ও বৃহস্পতিবার কারফিউ বহাল

অবশেষে সচল হলো ব্রডব্যান্ড ইন্টারনেট 

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৪ ১২:৫৬:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৪ ১২:৫৬:৫৭ অপরাহ্ন
অবশেষে সচল হলো ব্রডব্যান্ড ইন্টারনেট 
ঢাকা, ২৩ জুলাই : অবশেষে বাংলাদেশে সীমিত আকারে চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা । মঙ্গলবার (২৩ জুলাই) রাত সাড়ে আটটার দিকে ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে।
সীমিত আকারে চালু হওয়া এই ইন্টারনেট সেবা সীমাবদ্ধ থাকছে ঢাকা ও চট্টগ্রামের মধ্যে। এই দু’এলাকার ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা যে সব সেক্টরে চালু হবে তার মধ্যে থাকছে, ব্যাংক, বীমা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, কূটনৈতিক জোন, বন্দর, শেয়ারবাজার, এয়ারপোর্ট ও মিডিয়া এলাকাগুলোতে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম, যেমন ফেসবুক, ইউটিউব ব্যবহার করা যাবে না।
এর আগে মঙ্গলবার বিকেলে ডাক, টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইন আহমেদ পলক জানিয়েছেন, রাতেই সীমিত আকারে দেশের দু’ গুরুত্বপূর্ণ এলাকা ঢাকা ও চট্টগ্রামে ইন্টারনেট সেবা চালু করা হবে।
 উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশজুড়ে সহিংসতার মধ্যে গত বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়।
এদিকে মঙ্গলবার রাত থেকে নির্দিষ্ট স্থানে পরীক্ষামূলক এবং শর্তসাপেক্ষ ইন্টারনেট চালু হলেও কারফিউ জারি থাকবে বুধ এবং বৃহস্পতিবারও। কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে সহিংসতার ঘটনায় ৩ দিন ছুটির পর বুধ ও বৃহস্পতিবার অফিস খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্যও নয়া নিয়মাবলী জারি থাকবে। ঢাকা, নরসিংদী, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জে বুধ এবং বৃহস্পতি সকাল ১০ থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। অন্যান্য জেলায় কারফিউর কড়াকড়ির বিষয়টি থাকছে স্থানীয় জেলা প্রশাসনের হাতে।
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সহিংসতায় ঢাকাসহ দেশজুড়ে ব্যাপক সংঘর্ষ ও হতাহতের ঘটনার মধ্যে শুক্রবার রাত থেকে দেশে কারফিউ জারি করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত

গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত