আমেরিকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ

আমেরিকান বাংলাদেশী ল এনফোর্সমেন্ট সোসাইটির বার্ষিক পিকনিক অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৪ ০২:০৯:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৪ ০২:০৯:০৩ পূর্বাহ্ন
আমেরিকান বাংলাদেশী ল এনফোর্সমেন্ট সোসাইটির বার্ষিক পিকনিক অনুষ্ঠিত
নিউ ইয়র্ক, ২৪ জুলাই : আমেরিকান বাংলাদেশী ল এনফোর্সমেন্ট সোসাইটির (এবিএলইএস) তৃতীয় বার্ষিক পিকনিক গত শনিবার নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসের ফেরী পয়েন্ট পার্কে অনুষ্ঠিত হয়েছে। পিকনিকে সম্প্রদায়ের সদস্যদের সাথে আইন প্রয়োগকারী কর্মকর্তা ও নেতৃবৃন্দের মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক সিটি মেয়রের চিফ প্রশাসনিক কর্মকর্তা মীর বাশার, ডেপুটি ইন্সপেক্টর মো. আশরাফ, ক্যাপ্টেন মালিক হিরানি, ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের সদস্য আলাউদ্দিন, লেফটেনেন্ট মনজুর এলাহী, সার্জেন্ট বেলাল উদ্দিন, সার্জেন্ট রাজুব ভৌমিক, সার্জেন্ট শেখ তৌইদ, ডিটেকটিভ মাসুদ রহমান, অফিসার মাহবুবুর জুয়েল, অফিসার ইফতি চৌধুরী, অফিসার মোঃ আনসার আলী, অফিসার নাসরিন আলম, অফিসার কাজী পাপ্পু, অফিসার মাহমুদুল ফয়সাল, অফিসার মো. আলম, অফিসার আব্দুল কুদ্দুস, অফিসার সায়েদ মুস্তাকিন, অফিসার কাজী হাসান, অফিসার তোফায়েল আহমেদ সহ আরো অনেকে। 

এ বছরের পিকনিকটি আরও বিশদে আয়োজন করা হয়েছিল, যেখানে অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম এবং বাচ্চাদের জন্য বিশেষ বিনোদনমূলক ব্যবস্থা ছিল। পিকনিকের মাধ্যমে সোসাইটির সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নয়ন এবং ভ্রাতৃত্ববোধ বাড়ানোর একটি সুন্দর সুযোগ সৃষ্টি হয়।
ডেপুটি ইন্সপেক্টর আশরাফ তার বক্তব্যে বলেন, "এই ধরনের অনুষ্ঠান আমাদের সকলকে একত্রিত করে এবং আমাদের সোসাইটির সঙ্গে সংযোগ স্থাপন করতে সহায়তা করে। আমরা সবাই মিলে একটি শক্তিশালী ও নিরাপদ সমাজ গড়ে তুলতে এবিএলইএস কে সহায়তা করা উচিত।" 
ডিটেক্টিভ মাসুদ রহমান (অবঃ) বলেন, “আমাদের এই বার্ষিক পিকনিকটি শুধুমাত্র বিনোদনের জন্য নয়, বরং আমাদের কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।”

নিউ ইয়র্ক সিটি মেয়রের চিফ প্রশাসনিক কর্মকর্তা মীর বাশার বলেন, “এই ধরনের উদ্যোগ আমাদের কমিউনিটির সঙ্গে পুলিশ বাহিনীর সম্পর্ক উন্নয়নে সহায়ক। এটি আমাদের সকলের মধ্যে পারস্পরিক সম্মান ও বিশ্বাস বৃদ্ধি করে।”
অনুষ্ঠানে উপস্থিত সকল সদস্যগণ পিকনিকের সাফল্য এবং এর মাধ্যমে সোসাইটির উন্নয়নে সহায়তার জন্য ধন্যবাদ জানান। আমেরিকান বাংলাদেশী ল এনফোর্সমেন্ট সোসাইটি ভবিষ্যতেও এ ধরনের আরও অনেক অনুষ্ঠান আয়োজন করে সম্প্রদায়ের সেবায় কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সড়ক-রেল-শিল্পে সিলেটের জন্য বাণিজ্যমন্ত্রীর একগুচ্ছ ঘোষণা

সড়ক-রেল-শিল্পে সিলেটের জন্য বাণিজ্যমন্ত্রীর একগুচ্ছ ঘোষণা