আমেরিকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩

সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শব্দকথা হাওর বিলাস অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৪ ১১:২০:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৪ ১১:২০:৪২ পূর্বাহ্ন
সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শব্দকথা হাওর বিলাস অনুষ্ঠিত
হবিগঞ্জ, ২৭ জুলাই : বর্ষা মৌসুমে হাওর নবযৌবনে উদ্যােমরূপে সেজে ওঠে। হাওরে সাথে মিশে আছে মানুষের জীবন জীবিকা ও আবহমান বাংলার লোকজ সংস্কৃতির সুবিশাল ঐতিহ্য । হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও বানিয়াচংয়ের ভাটি বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গতকাল শনিবার শব্দকথা প্রকাশনের সহযোগী সংগঠন "শব্দকথা লেখক পাঠক ফোরাম" শিল্প, সংস্কৃতি ও সাহিত্য প্রেমীদের নিয়ে হাওর কেন্দ্রিক সংস্কৃতিকে তুলে ধরার জন্য আয়োজন করেছে "শব্দকথা হাওর বিলাস-২০২৪"।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন শব্দকথা'র অন্যতম উপদেষ্টা উদ্ভিদ বিজ্ঞানী ড. সুভাষ চন্দ্র দেব, নাগরিক কবি বাদল কৃষ্ণ বনিক, শব্দকথা'র সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ, কবি জিয়াউর রহমান, কবি এস এম মিজান, প্রভাষক আলমগীর হোসেন চৌধুরী, শব্দকথা লেখক পাঠক ফোরামের সাধারণ সম্পাদক হাবিব খোকন, ব্যাংকার সিরাজুল ইসলাম, মিজানুর রহমান শামীম, কবি নূরউদ্দিন, কবি কেইএম তালুকদার তোফায়েল, কবি এম এ মালেক, নারী উদ্যাক্তা এসকে নাহার, এনি দাশ প্রমুখ।
সংগীত পরিবেশ করেন গোপী মহন দাশ, সুর্মি চৌধুরী, ইয়াছিন মাহমুদ, আসিফ আহমেদ। কবিতা আবৃত্তি করেন মীর সুমন, তাসনীমুল জান্নাত, জান্নাতুল নওমি, উম্মে সালমা।
অনুভূতি প্রকাশ করে ড. সুভাষ চন্দ্র দেব বলেন, "ভাটি বাংলার জনজীবন ও প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করেছি। ক্ষুদে শিক্ষার্থীদের এই অঞ্চলের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদের বিষয়ে জানান দেওয়ার চেষ্টা করেছি।"
শব্দকথা'র সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ বলেন, "হাওর অঞ্চলের জীববৈচিত্র্য, প্রাণ-প্রকৃতি, লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস তরুণদের মাঝে উপস্থাপন করতে আমাদের এই আয়োজন ছিলো। নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে হাওর বিলাসের সমাপ্তি হয়।"

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স