আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক

সুমেধানন্দ মহাথেরো ওয়েলফেয়ার মিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৪ ০২:৩৮:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৪ ০২:৩৮:১০ পূর্বাহ্ন
সুমেধানন্দ মহাথেরো ওয়েলফেয়ার মিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাউজান, (চট্টগ্রাম) ২৮ জুলাই :  রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের বৃহত্তর আধার মানিক গ্রামের সামাজিক ও মানবিক সংগঠন সুমেধানন্দ মহাথেরো ওয়েলফেয়ার মিশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ২৭ জুলাই শনিবার সংগঠনের স্থায়ী কার্যালয় মধ্যম আধার মানিক সর্বজনীন বুদ্ধরশ্মি বৌদ্ধ বিহার কমপ্লেক্সে সাড়ম্বরে অনুষ্ঠিত হয়। মিশনের সভাপতি শাসনরত্ন সুমিত্তানন্দ মহাথের'র সভাপতিত্বে, শিক্ষক পলাশ বড়ুয়া ও শিমুল বড়ুয়ার উপস্থাপনায় সেমিনার, আলোচনা সভা, রত্নগর্ভা অভিধা প্রদান ও বস্ত্রদান অনুষ্ঠানে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথেরো, প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি শিক্ষাবিদ সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথেরো, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা। বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিট-এর সেক্রেটারি লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া। এতে উদ্বোধক ছিলেন প্রাক্তন ভূমি কর্মকর্তা শিবু প্রসাদ বড়ুয়া।
প্রতিষ্ঠাবার্ষিকীর গুরুত্বপূর্ণ আয়োজনে 'সমাজ-সদ্ধর্ম সেবায় ও মানবকল্যাণে সাংগঠনিক প্রতিভা মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথের' শিরোনামে সেমিনার প্রবন্ধ উপস্থাপন করেন লেখক-গবেষক অধ্যক্ষ শিমুল বড়ুয়া। পঠিত প্রবন্ধের উপর আলোচনা করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সচিব কর্মবীর করুণাশ্রী থেরো ও বৃহত্তর হোয়ারাপাড়ার ধুমারপাড়া আনন্দ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ জ্ঞানেন্দ্রিয় থেরো। স্বাগত বক্তব্য প্রদান করেন মিশনের মহাসচিব অধ্যাপক পলাশ মুৎসুদ্দী।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনন্য আয়োজনে মিসেস মঞ্জু রাণী বড়ুয়াকে রত্নগর্ভা অভিধা প্রদান ও ১০৫ জন প্রতিবেশী প্রিয়জনকে বস্ত্রদান। 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন শ্রীমৎ সুমনবংশ মহাথেরো, শ্রীমৎ দীপানন্দ থেরো, শ্রীমৎ করুণানন্দ থেরো, ক্রেডিট ইউনিয়ন বিশেষজ্ঞ প্রদীপ বড়ুয়া, সমাজসেবক, সংগঠক দুদুল বড়ুয়া, অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা দুর্লভ বড়ুয়া, প্রধান শিক্ষক সুদর্শন বড়ুয়া, স্বর্ণেন্দু বড়ুয়া, বিনন্দ বড়ুয়া, রনদীশ বড়ুয়া ও এডভোকেট রেবা বড়ুয়া প্রমুখ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লায়ন উত্তম কুমার বড়ুয়ার সম্পাদনায় স্মারক সংকলন 'বুদ্ধরশ্মি' প্রকাশিত হয়।
উল্লেখ্য, এ আয়োজনের সাথে একাত্মতা প্রকাশ করে সার্বজনীন বুদ্ধরশ্মি বৌদ্ধ বিহার কমপ্লেক্স এর দায়ক-দায়িকা ও উপাসক-উপাসিকাবৃন্দ বর্ষাসাটিক দান, অস্টপরিস্কার দান ও বৈকালিক সংঘদানের আয়োজন করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা

বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা