আমেরিকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন

মালবাহী ট্রেনে সোনার বাংলার ধাক্কা, ৭টি বগি লাইনচ্যুত  

  • আপলোড সময় : ১৬-০৪-২০২৩ ০৩:৩০:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৩ ০৩:৩০:৫১ অপরাহ্ন
মালবাহী ট্রেনে সোনার বাংলার ধাক্কা, ৭টি বগি লাইনচ্যুত  
কুমিল্লা , ১৬ এপ্রিল (ঢাকা পোস্ট) : কুমিল্লায় দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে যাত্রীবাহী ট্রেনের ১৫ জন আহত হয়েছেন। রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে জেলার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন খন্দকার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী একটি মালবাহী ট্রেন হাসানপুর রেলওয়ে স্টেশনে অপেক্ষমাণ ছিল। এ সময় সোনার বাংলা এক্সপ্রেস নামক একটি যাত্রীবাহী ট্রেন মালবাহী ট্রেনটিকে ধাক্কা দেয়। এতে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এ ঘটনায় যাত্রীবাহী ট্রেনের প্রায় ১৫ জন যাত্রী আহত হন। বর্তমানে ঢাকা-চট্রগ্রাম লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আখাউড়া থেকে ঘটনাস্থলের উদ্দেশে রিলিফ ট্রেন রওনা দিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স