আমেরিকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি

রাজধানীসহ সারাদেশে বিজিবির টহল জোরদার

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৪ ০১:৩২:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৪ ০১:৩২:০৫ অপরাহ্ন
রাজধানীসহ সারাদেশে বিজিবির টহল জোরদার
ঢাকা, ২৯ জুলাই (ঢাকা পোস্ট) : কোটা সংস্কার আন্দোলন ঘিরে হতাহতের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ কর্মসূচি উপলক্ষ্যে রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের অন্যান্য জায়গায়ও বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। সোমবার (২৯ জুলাই) বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়েছে, ঢাকার মিরপুর, জাতীয় প্রেস ক্লাব, নর্থ সাউথ ইউনিভার্সিটি, শিল্পকলা একাডেমি, শাহবাগ, নীলক্ষেত এবং উত্তরা এলাকায় টহলরত বিজিবির কর্মকর্তারা তাদের টহল জোরদার করেছেন।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, বর্তমানে কোনো প্রকার বিশৃঙ্খল পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেজন্য রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানসহ সারাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর টহল জোরদার করা হয়েছে।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের মূল দাবি পূরণ হওয়ায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর একাংশ তাদের সব কর্মসূচি প্রত্যাহারকে অস্বীকৃতি জানিয়ে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে আরেক অংশ। সেই কর্মসূচির অংশ হিসেবে সোমবার ঢাকার অন্তত ছয় জায়গায় জড়ো হওয়ার চেষ্টা করেছে আন্দোলনকারীরা।
দুপুরে রাজধানীর ইসিবি চত্বর, সায়েন্সল্যাব ও ধানমন্ডি-১ নম্বর রোড, ধানইন্ড-২ নম্বর রোড, নিউ মার্কেটের সামনে ও বাড্ডায় স্বল্প সময়ের জন্য বিক্ষোভকারীদের অবস্থান নিতে দেখা যায়। এসময় এসব এলাকায় কিছুটা উত্তেজনা সৃষ্টি হলে সড়কে যানজট হয়। এসব এলাকা থেকে কয়েকজনকে আটক করারও অভিযোগ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আজ পবিত্র আশুরা

আজ পবিত্র আশুরা