আমেরিকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মিশিগান কালিবাড়িতে বাংলা মেলা 

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৪ ১১:৪৮:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৪ ১১:৪৮:৪৯ পূর্বাহ্ন
মিশিগান কালিবাড়িতে বাংলা মেলা 
ওয়ারেন, ৩০ জুলাই : গত শনিবার (২৭ জুলাই) গ্রীষ্মকালীন উৎসবের অংশ হিসেবে এবারই প্রথম নগরীর কালিবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে বাংলা মেলা । আয়োজকরা জানান, মেলায় নানান পরিবেশনার মাধ্যমে তুলে ধরা হয় বাংলাদেশি ঐতিহ্য ও সংস্কৃতিকে।

রবীন্দ্র নাথ ঠাকুরের ‘লাগিলো দোল’ গানের তালে দলীয় নৃত্য পরিবেশনার মাধ্যমে মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। মেলায় বাংলাদেশি জনপ্রিয় খাবারের স্টল, পোশাক ও গহনার স্টলের পাশাপাশি ছিল মনমাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের নাচে গান, আবৃত্তিসহ নানা পরিবেশনায় মুগ্ধতা ছড়ায় মেলা আগত দর্ক-শ্রেতা ও স্টলের মালিকদের।   

কালিবাড়ি প্রাঙ্গণে আয়োজিত মেলা পরিদর্শন করেন ওয়ারেন সিটির মেয়র লরি স্টোন, স্টেস্ট রিপ্রেজেনটেটিভ মাইক ম্যাকফল ও ডনাভান ম্যাকেনিসহ মূলধারা কজন রাজনৈতিক নেতা। এছাড়া কালিবাড়ি টেম্পলের পতাকা উত্তোলন করেন মেয়র লরি স্টোনসহ অতিথিরা। বাংলাদেশি খাবার ও সংস্কৃতির প্রশংসা করেন তারা।  


মিশিগান কালিবাড়ি গ্রীষ্মকালীন উৎসব উপলক্ষে প্রথমবারের মতো এ মেলার আয়োজন করে। বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই আয়োজন বলে এ প্রতিবিদককে  জানান কালিবাড়ি কমিটির প্রেসিডেন্ট শ্যামা বি হালদার ও বাংলা মেলার অন্যতম উদ্যোক্তা মহুয়া দাস সরকার। 


নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দায়িত্ব নিয়েই একগুচ্ছ নির্দেশনা দিলেন খুলনার নতুন ডিআইজি

দায়িত্ব নিয়েই একগুচ্ছ নির্দেশনা দিলেন খুলনার নতুন ডিআইজি