আমেরিকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস

নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীকে তুলে নেয়ার হুমকি

  • আপলোড সময় : ০১-০৮-২০২৪ ১০:২৩:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৪ ১০:২৩:৩৬ পূর্বাহ্ন
নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীকে তুলে নেয়ার হুমকি
ঢাকা, ১ আগস্ট : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীকে তুলে নেয়ার হুমকি দেয়ায় আতঙ্কে রয়েছেন নতুনধারার নেতৃবৃন্দ। কোটা সংস্কার আন্দোলনে নিহত সাংবাদিক-শিক্ষার্থীসহ সকলের পরিবারকে ২০ লক্ষ টাকা করে সহায়তা ও সহিংসতারোধের দাবিতে পথ সভা করতে গেলে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা বাঁধা দেয় এবং তুলে নেয়ার হুমকি দেন বলে অভিযোগ করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার রেজাউল করিম। 
তিনি জানান- ১ আগস্ট সকাল ১০ টায় তোপখানা রোডস্থ কার্যালয়ের সামনে চলমান পরিস্থিতি থেকে উত্তরণের পাশাপাশি কোটা সংস্কার আন্দোলনে নিহত সাংবাদিক-শিক্ষার্থীসহ সকলের পরিবারকে ২০ লক্ষ টাকা করে সহায়তা ও সহিংসতারোধের দাবিতে পথ সভা করতে গেলে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা বাঁধা দেয় এবং তুলে নেয়ার হুমকি দেয়। নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, চন্দন সেন পলাশসহ অন্যান্য নেতৃবৃন্দ এসময় দুস্কৃতিকারীদেরকে ধাওয়া দিলে তারা স্থান ত্যাগ করে চলে যাওয়ার সময় দেখে নেয়ার হুমকি দেয় বলেও নেতৃবৃন্দ অভিযোগ করেন।  এসময় মোমিন মেহেদী বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর উচিৎ হবে বাংলাদেশের রাজপথে থাকা জনবান্ধব রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দকে সার্বক্ষণিক নিরাপত্তা দেয়া।
উল্লেখ্য, অর্থ পাচার ও দুর্নীতি বন্ধের দাবিতে কর্মসূচির পর ২০১৮ সালের ১৫ মার্চ রাতে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীকে তুলে নেয়া হয়েছিলো। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরী করা হয়। তাঁকে ফিরিয়ে দেয়ার দাবিতে অনশন-মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত হয়েছিলো ২৫ মার্চ পর্যন্ত। টানা ১০ দিন নির্মম নির্যাতনের পর অর্ধ মৃত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে দীর্ঘ ১৮ দিন পর তিনি সুস্থ্ হয়ে ওঠার পর গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, ‘কে বা কারা নিয়েছিলো, আমি তা বলতে পারবো না; কারণ তাদের মুখ ঢাকা ছিলো। যেখানে আমাকে রাখা হয়েছিলো, সেখানে নির্মমভাবে নির্যাতন করেছে আর জানতে চেয়েছে নতুনধারা বাংলাদেশ এনডিবির আয়ের উৎস কি? বিদেশী কোন সংস্থার সাথে নতুনধারার যোগাযোগ আছে কি না। যেহেতু নতুনধারার রাজনীতি জনগণ ও নতুনধারার রাজনীতিকদের অর্থে চলে সেহেতু সেই উত্তরই আমি প্রতিদিন দিয়েছি বারবার। এই উত্তরে সেই গুমকারীরা সন্তুষ্ট হতে পারেনি বলে শেষের দিকে আমার উপর নির্যাতন বাড়িয়ে দিয়েছিলো। এক পর্যায়ে আমি জ্ঞান হারাই। পরের ঘটনা আমি হাসপাতালে নিজেকে আবিষ্কার করি।’

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গৌড়ীয় বৈষ্ণব ধর্মে দীক্ষা, নতুন নামে আধ্যাত্মিক জীবনের সূচনা

গৌড়ীয় বৈষ্ণব ধর্মে দীক্ষা, নতুন নামে আধ্যাত্মিক জীবনের সূচনা