আমেরিকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু

রবীন্দ্র সরোবরে সঙ্গীতশিল্পীদের 'গেট আপ, স্ট্যান্ড আপ'

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৪ ০৪:২৯:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৪ ০৪:২৯:৫৯ পূর্বাহ্ন
রবীন্দ্র সরোবরে সঙ্গীতশিল্পীদের 'গেট আপ, স্ট্যান্ড আপ'
ঢাকা ৪ আগস্ট : গতকাল শনিবার দুপুর ৩টায়  বিভিন্ন ব্যান্ড, একক  সঙ্গীতশিল্পী, গীতিকার ও সুরকাররা দেশের চলমান শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা ঘোষণার অংশ বিশেষ হিসেবে এক "গেট আপ স্ট্যান্ড আপ" ইভেন্টের আয়োজন করা হয়। আয়োজনটি মূলত ধানমন্ডি রবীন্দ্র সরোবরে সঙ্গীতশিল্পীদের একটি শান্তিপূর্ণ সমাবেশ। সমাবেশ শেষে আন্দোলনে নিহত হওয়া ছাত্রসহ সবার জন্য মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। ৫০০০ এরও বেশি মানুষের জমায়েতটি রবীন্দ্র সরোবর থেকে দুপুর ৩.১৫ এর পরে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে রওনা হয়।  
একই সাথে ঢাকার বাইরে যেসব মিউজিশিয়ান আছেন তারা নিজ নিজ জেলা/ উপজেলায় একইসময় এই ইভেন্টের সাথে একাত্মতা প্রকাশ করেন। শিল্পীরা বাংলা গানের সেই সব লাইন দিয়ে ব্যানার ও ফেস্টুন তৈরি করেছেন, যা বিভিন্ন সময় আন্দোলন ও প্রতিবাদে মানুষের মুখে মুখে ছিল। যেনো শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয় এবং শক্তি অনুভব করে সেই কারণে বামবার ব্যান্ডসহ অন্যান্য সংগীতশিল্পীরা সবাই একসাথে আয়োজনে অংশ নেন। 
বামবার বর্তমান প্রেসিডেন্ট ও মাইলস-এর হামিন আহমেদ বলেন, “ছাত্রদের সাথে সংহতি জানিয়ে আমরা, বাংলাদেশের শিল্পীরা, তাদের জন্য দাঁড়াচ্ছি। আমরা চাই, আর কোন গুলি যেন না চলে, কেউ যেন গ্রেফতার না হয় আর যারা জীবন দিয়েছেন তাদের জন্য সুষ্ঠ তদন্তের ব্যবস্থা হয়।" বামবার প্রাক্তন প্রেসিডেন্ট, মাকসুদ ও ঢাকা ব্যান্ডের মাকসুদুল হক ছাত্রদের সাথে একাত্মতা সম্পর্কে বক্তব্য রাখেন ও গ্রেফতার হওয়া র‍্যাপার হান্নানের মুক্তি দাবি করেন। তিনি এর সাথে শিক্ষার্থীদের দমন নিপীড়ন বন্ধ রেখে সঠিক বিচার ব্যবস্থার দাবি রাখেন।  
এই আয়োজনে অংশ নিয়েছেন সোলসের পার্থ বড়ুয়া, নাসিম আলি খান, ওয়ারফেজের শেখ মনিরুল আলম টিপু, সামির হাফিজ, শামস, আর্ক-এর হাসান, টিংকু, আর্টসেলের সাজু, জর্জ লিংকন, অর্ণব ও ফ্রেন্ডস-এর অর্ণব, বুনো, সংগীতশিল্পী ইকবাল আসিফ জুয়েল ও তুর্য, বাংলা সার্কাস ব্যান্ডের প্রবর রিপন, পেন্টাগন ব্যান্ডের সুমন ও মোরশেদ,  সুরকার প্রিন্স মাহমুদ, লতিফুল ইসলাম শিবলী সঙ্গীতশিল্পী এলিটা করিম, সুজিত মোস্তফা, মনজুরুল ইসলাম খান সহ আরো অনেকে।  খবর প্রেস বিজ্ঞপ্তির

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল

আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল