আমেরিকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার

পানিসম্পদ প্রতিমন্ত্রীর বাসভবনে হামলা, ২৭টি মোটরসাইকেলে আগুন

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৪ ০৪:৪১:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৪ ০৪:৪১:০৫ পূর্বাহ্ন
পানিসম্পদ প্রতিমন্ত্রীর বাসভবনে হামলা, ২৭টি মোটরসাইকেলে আগুন
বরিশাল, ৪ আগস্ট (ঢাকা পোস্ট ) : পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদ ফারুকের বাসভবনে হামলা চালিয়েছে  আন্দোলনকারীরা। এ সময় তার বাসভবনের সামনে ও আশপাশে থাকা কমপক্ষে ২৭টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। রোববার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল নগরের বটতলা এলাকার করিম কুটিরের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি ব্রজমোহন কলেজের ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মঈন তুষার।
তিনি জানান, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের বাসভবনে আকস্মিক হামলা চালায়। এ সময় ওই এলাকায় যাকে পেয়েছে তাকে হামলাকারীরা মারধর করেছে এবং মন্ত্রীর বাসাসহ আশপাশের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভাঙচুর করে। পাশাপাশি মন্ত্রীর বাসার ভেতরে প্রবেশ করে নিচতলায় ব্যাপক তাণ্ডব চালিয়ে সবকিছু ম্যাসাকার করে দিয়েছে। আর তার বাসার সামনের নবগ্রাম রোডে থানা নেতাকর্মীসহ সাধারণ মানুষের মোটরসাইকেল ভাঙচুর করে অগ্নিসংযোগ করে।
এদিকে প্রত্যক্ষদর্শী জানান, কয়েকশত যুবক আকস্মিক মন্ত্রীর বাসার সামনে হামলা চালায়। এ সময় তারা মন্ত্রীর বাসার সামনে থাকা সকল ব্যানার-ফেস্টুন ছিড়ে ফেলে এবং মোটরসাইকেল ভাঙচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে হামলাকারীরা মন্ত্রীসহ আশপাশের বাসার ভেতরে ঢুকেও হামলা চালিয়েছে।
আর গোটা নবগ্রাম রোডের ডিভাইডারে থাকা পাইপ উঠিয়ে তা দিয়ে সাধারণ মানুষ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া দেয় হামলাকারীরা। এতে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় যে ছবি তুলতে গেছে তাকেই মারধর করেছে এবং হাতে থাকা মোবাইল ভাঙচুর করেছে। আন্দোলনকারীরা কাউকে ভিডিও  ছবি তুলতে দেখা যায়নি। আর হামলার সময় মন্ত্রীর বাসার আশপাশে কোন আইন-শৃঙ্খলা বাহিনী না থাকায় সবকিছু নির্বিঘ্নে হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক