আমেরিকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

অসহযোগ আন্দোলন: সিরাজগঞ্জে ১৩ পুলিশসহ ২২ জনের মৃত্যু

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৪ ০১:২৯:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৪ ০১:২৯:৩২ পূর্বাহ্ন
অসহযোগ আন্দোলন: সিরাজগঞ্জে ১৩ পুলিশসহ ২২ জনের মৃত্যু
সিরাজগঞ্জ, ৫ আগস্ট (ঢাকা পোস্ট) : সিরাজগঞ্জের রায়গঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে সহিংসতায় মৃত্যু বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। আন্দোলনের প্রথম দিন রোববার (৪ আগস্ট) এ জেলায় পুলিশ-সাংবাদিকসহ মোট ২২ জন নিহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ৯টার দিকে রায়গঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। 
নতুন পাওয়া তথ্য মতে নিহত দু'জন হলেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদি হাসান ইলিয়াস ও ব্রহ্মপুত্র গাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনিয়ান টিটু। এর আগে নিহত চারজন হলেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল আমিন, ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ার লিটন, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম ও দৈনিক খবর পত্র পত্রিকার সাংবাদিক প্রদীপ কুমার। 
এদিকে ছাত্র আন্দোলনের একদফাকে কেন্দ্র করে সিরাজগঞ্জ শহরে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে যুবদল নেতাসহ তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, রোববার শহরে সংঘর্ষ চলাকালে মারা যাওয়াদের মধ্যে জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক রঞ্জু রহমান রয়েছেন। বাকি দুইজন হলেন- ছাত্রদল কর্মী সুমন শেখ (২৮) এবং যুবদল কর্মী আব্দুল লতিফ (৪২)।
অন্যদিকে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। যা পুলিশ সদর দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে। এনিয়ে জেলায় মোট ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 
এছাড়া আন্দোলনকে কেন্দ্র করে সিরাজগঞ্জ আদালত এলাকায় ভাঙচুরসহ একাধিক থানা ও সদর এসি ল্যান্ড অফিসে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের বর্তমান সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরি, সাবেক সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্নার বাড়িসহ একাধিক আওয়ামী লীগ নেতার বাড়ি ও স্থাপনায়। 
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজওয়ানুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, মৃত্যুর বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। তবে আদালত এলাকায় হামলা-ভাংচুর, সদর এসি ল্যান্ড অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ হাটিকুমরুল হাইওয়ে থানায় ও এনায়েতপুর থানায় আগুন, শাহজাদপুর ও বেলকুচি থানা এবং শহরের ২নং পুলিশ ফাড়িতে হামলা করা হয়েছে। এছাড়া শহরের বিভিন্ন জায়গায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি

লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি