আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা আইসিই অভিযানের প্রভাবে ব্যাহত ডেট্রয়েটের শিক্ষা ব্যবস্থা : সুপারিনটেনডেন্ট মিশিগান রাজ্যে শিক্ষাদানকালীন সময় সেলফোন নিষিদ্ধের পথে

একটু ধৈর্য ধরেন, বড় সুসংবাদ আসছে : আসিফ নজরুল

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৪ ০১:০৯:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৪ ০১:০৯:১১ অপরাহ্ন
একটু ধৈর্য ধরেন, বড় সুসংবাদ আসছে : আসিফ নজরুল
ঢাকা, ৫ আগস্ট : দেশের ছাত্র-জনতাকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আপনারা একটু ধৈর্য ধরেন। অনেক বড় সুসংবাদ আসছে। সোমবার (৫ আগস্ট) বিকেল সোয়া ৩টায় নিজের ফেসবুক পেজে দেওয়া ৩৮ সেকেন্ডের এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান।
তিনি বলেন, সেনাপ্রধানের সঙ্গে কথা বলে যতটুকু বুঝতে পেরেছি ছাত্র-জনতার যে আশা-আকাঙ্ক্ষা-প্রত্যাশা তা তিনি বুঝতে পেরেছেন। আশা করছি আপনাদের জন্য অনেক বড় সুসংবাদ আসছে।
তিনি আরও বলেন, দেশের জনগণের প্রতি আমার আকুল অনুরোধ আপনারা একটু ধৈর্য ধরেন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখেন। এই দেশটা আমাদের। ইনশাল্লাহ এখন থেকে অত্যন্ত সঠিকপথে অগ্রসর হবো।
বৈঠক শেষে বিকেল ৩টা ৫০ মিনিটে এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে। নতুন সরকার দেশ পরিচালনা করবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান জানান, ছাত্রদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়নি। ছাত্ররা শিক্ষক আসিফ নজরুলকে শ্রদ্ধা করেন। তাকে অনুরোধ করেছি যোগাযোগ করতে।
এ সময় ছাত্র-জনতাকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, আমি জনগণের জানমালের দায়িত্ব নিয়েছি। আপনারা আশাহত হবেন না। আপনাদের সব দাবি পূরণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ