আমেরিকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত

নতুন বছর সকলের জীবন আনন্দে এবং শান্তিতে ভরে উঠুক : ড. দেবাশীষ মৃধা 

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৩ ১০:৪১:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৩ ১০:৪১:১৮ পূর্বাহ্ন
নতুন বছর সকলের জীবন আনন্দে এবং শান্তিতে ভরে উঠুক : ড. দেবাশীষ মৃধা 
ওয়ারেন, ১৭ এপ্রিল : বিশিষ্ট চিকিৎসক ও দার্শনিক ড. দেবাশীষ মৃধা বলেছেন, কালের আবর্তনে আমরা পরিবর্তিত হচ্ছি, পরিবর্তিত হচ্ছে আমাদের চারিদিকের প্রকৃতি। সেই অনিন্দ্য সুন্দর পরিবর্তনকে দেখেই আমরা মেপে নিচ্ছি সময়কে। গুনে যাচ্ছি বছরের পর বছরকে। সময়কে ঠিক মাপা যায় না, আমরা সময়কে মাপতে গিয়ে শুধু মেপে যাচ্ছি আমাদের আর প্রকৃতির পরিবর্তনকে। তিনি বলেন, সময়ের কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন হতে পারে না। সময়, সেতো স্থির, স্থবির, অনন্তকাল ধরে,  তাই সে মহাকাল, মহাকালের। সময়ের কোনো  শুরু নেই, শেষ নেই, আদি নেই, অন্ত নেই, উপর ও নেই, নীচ ও নেই। তিনি গত শনিবার বাংলা নববর্ষ উপলক্ষে শিব মন্দির টেম্পল অব জয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
ড. দেবাশীষ মৃধা বলেন, প্রকৃতির এই সুন্দর নিয়মতান্ত্রিক পরিবর্তন আমাদের মনে দোলা দেয়, আনন্দ দেয়, আমাদের হৃদয়কে আন্দোলিত করে। নতুন বছর যখন আসে তখন পুরাতনকে পিছনে ফেলে নতুনের আমন্ত্রনে আমরা সারা দেই এক বিপুল আগ্রহে, নেচে ওঠে আমাদের মন, গেয়ে ওঠে আমাদের হৃদয়, নতুন করে আমরা  স্বপ্ন দেখি। নতুন বছরে আপনাদের সকল স্বপ্ন গুলো সত্যি হোক। তিনি আরও বলেন, নতুন বছর সকলের জীবন পরিপূর্ণ করে দিক আনন্দে, সংগীতে, এবং  শান্তিতে। সহমর্মিতা, সহিষ্ণুতা, মঙ্গলচিন্তা, ও মানবিকতাবোধ আমাদের সকলের হৃদয় আন্দলিত করুক, উদ্বেলিত করুক এই কামনাই করছি।  তিনি বলেন, বাংলা নববর্ষ  বাঙালি জাতির প্রাণের উৎসব। এর সাথে বাঙালি জাতির ইতিহাস-ঐতিহ্য জড়িত। উৎসবটি ধর্ম-বর্ণ নির্বিশেষে উদযাপিত হয়। নতুন বছরে আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স