আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত

মধ্যপ্রাচ্যসহ সৌদি আরবে ঈদ হতে পারে শনিবার

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৩ ১১:৫১:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৩ ১১:৫১:২৯ পূর্বাহ্ন
মধ্যপ্রাচ্যসহ সৌদি আরবে ঈদ হতে পারে শনিবার
আবুধাবী, ১৭ এপ্রিল : সারা বিশ্বের মুসলমানরা বর্তমানে পবিত্র রমজান মাস পার করছেন। এই মাস শেষেই উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। রমজান মাস শেষের দিকে চলে আসায় আসন্ন ঈদ নিয়েও শুরু হয়েছে ক্ষণ গণনা। এই পরিস্থিতিতে ঈদের চাঁদ দেখা নিয়ে নতুন তথ্য সামনে এনেছে আবুধাবি-ভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। সংস্থাটি বলছে, আগামী বৃহস্পতিবার ঈদের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম এবং এতে করে আগামী শনিবার (২২ এপ্রিল) সৌদি আরব-আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদযাপিত হতে পারে। সোমবার (১৭ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২২ এপ্রিল শনিবার ঈদুল ফিতর উদযাপিত হতে পারে বলে জানিয়েছে আবুধাবি-ভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। যা পূর্ববর্তী ভবিষ্যদ্বাণীর চেয়ে একদিন পরে। জ্যোতির্বিজ্ঞান এই সংস্থাটি বলেছে, তাদের এই ভবিষ্যদ্বাণী জ্যোতির্বিজ্ঞানের তথ্যের ভিত্তিতে এবং ঈদের সঠিক তারিখটি কেবলমাত্র নতুন চাঁদ দেখার ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই নিশ্চিত করবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা

তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা