আমেরিকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার

৪ দফা দাবিতে শাহবাগে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৪ ০১:২৮:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৪ ০১:২৮:৫৮ অপরাহ্ন
৪ দফা দাবিতে শাহবাগে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ
ঢাকা, ৯ আগস্ট (ঢাকা পোস্ট) : দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন বাসভবনে অগ্নিসংযোগ ও মন্দিরে হামলার প্রতিবাদে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সারা দেশের হিন্দু সমাজ৷ এ সময় নিরাপত্তার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা৷
শুক্রবার (৯ আগস্ট) দুপুরের পর শাহবাগ ও আশেপাশের এলাকা থেকে মানুষজন এসে সেখানে ভিড় জমান। এ সময় আন্দোলনকারী ৪ দফা দাবি জানান৷
তাদের দাবিগুলো হলো,

১. সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করতে হবে।
২. সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন করতে হবে।
৩. সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সকল প্রকার হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।
৪. সংখ্যালঘুদের জন্য ১০ শতাংশ সংসদীয় আসন বরাদ্দ করতে হবে।
আন্দোলনে অংশ নেওয়া নয়ন চক্রবর্তী বলেন, দেশটা তো সবার। এখানে আমাদের নিরাপত্তা চাই। জামায়াত বা অন্য যে কেউ ক্ষমতায় আসুক আমাদের সমস্যা নেই৷ কিন্তু আমাদের বাসস্থান ও ধর্মীয় স্থাপনার নিরাপত্তা চাই৷
পল্লব কুমার নামে আরেক আন্দোলনকারী বলেন, সারাদেশ থেকে আমরা একত্রিত হয়েছি। আমরা আমাদের বাসভবন ও ধর্মীয় স্থাপনার নিরাপত্তা চাই৷ অতিদ্রুত আমাদের দাবি মেনে নেওয়া হোক৷

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কথা ও কাজে মিল আছে কি না, এখন দেখার বিষয় : হুইপ জি কে গউছ

কথা ও কাজে মিল আছে কি না, এখন দেখার বিষয় : হুইপ জি কে গউছ