আমেরিকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব

সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপ নিন : মোমিন মেহেদী

  • আপলোড সময় : ১১-০৮-২০২৪ ০২:২৭:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৪ ০২:২৭:৩২ পূর্বাহ্ন
সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপ নিন : মোমিন মেহেদী
ঢাকা, ১১ আগস্ট : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও সেনা বাহিনী ওয়াকার-উজ-জামানসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়ে বলেছেন, সারাদেশে সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপ নিন। তা না হলে দেশ ক্ষতিগ্রস্থ হবে, অর্থনীতি আরো সংকটে পরবে, যা আমাদের কারোই কাম্য নয়। সহিংসতা বন্ধে দুর্নীতিবাজদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার দাবিতে ১০ আগস্ট শনিবার সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেসক্লাব, তোপখানা রোড, পল্টনসহ রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতিবাদ সভায় তিনি উপরোক্ত কথা বলেন।  
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য জোবায়ের মাতুব্বর প্রমুখ। এসময় নেতৃবৃন্দ বলেন, ‘নতুনধারার অঙ্গীকার-দুর্নীতি থাকবে না আর...’ শ্লোগান নতুন প্রজন্মের প্রতিনিধিদেরকে ঐক্যবদ্ধ করেছে বৈষম্য-দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে-আন্দোলন করতে। আমরা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদেরকে ধন্যবাদ যেমন জানাই, তেমনি দুর্নীতিগ্রস্থ সাবেক সকল রাজনৈতিক দল ও নেতাকে চিহ্নিত করেবিচারের আওতায় আনার জন্য ঐক্যবদ্ধ থাকার আহবান জানাই পাশাপাশি সারাদেশে সকল ডাকাতি-চুরি-বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার আহবান জানাচ্ছি। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম ‘ফিরিয়ে  নেওয়ার’ দাবি বিজেপি এমপির

নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম ‘ফিরিয়ে  নেওয়ার’ দাবি বিজেপি এমপির