আমেরিকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

৭ দিনের মধ্যে নিষিদ্ধ অস্ত্র ফেরত দেয়ার নির্দেশ

  • আপলোড সময় : ১২-০৮-২০২৪ ০২:৫৪:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৪ ০৩:০৮:২১ পূর্বাহ্ন
৭ দিনের মধ্যে নিষিদ্ধ অস্ত্র ফেরত দেয়ার নির্দেশ
ঢাকা, ১২ আগস্ট : আগামী ৭ দিন অর্থাৎ ১৯ আগস্টের মধ্যে পুলিশ ও র‍্যাবের ব্যবহারের রাইফেল (জনসাধারণের ব্যবহার নিষিদ্ধ) যাদের হাতে রয়েছে তা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
সোমবার (১২ আগস্ট) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আহত আনসার সদস্যদের খোঁজখবর নেয়ার পরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এম সাখাওয়াত হোসেন বলেন, সিভিল ড্রেসে কারা আনসার এলাকায় গিয়ে তাদের ওপর ফায়ার করল। এটা খুবই মারাত্মক ও উদ্বেগজনক। বড় পরিসরে তদন্ত করা দরকার। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কোনো লীগ বুঝি না, যে অস্ত্র আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহারের কথা, সেগুলো জনসাধারণের হাতে কীভাবে গেল। আমি একটা ভিডিও দেখলাম একজন সিভিলিয়ান আনসারকে মেরে রাইফেল নিয়ে গেল, এ রাইফেল আর ফেরত আসেনি।
যেসব সিভিলিয়ানের (সাধারণ) হাতে নিষিদ্ধ অস্ত্র গেছে, তারা আগামী সাত দিনের মধ্যে থানায় জমা দেবেন। না জমা দিলে দুটো চার্জ আসবে। নিজেরা না দিলে, কারও মাধ্যমে দেন। না হলে আমরা হান্টিং শুরু করব বলেও জানান তিনি।
বড় পরিসরে তদন্ত করা দরকার-এ কথা উল্লেখ করে তিনি বলেন, যা ঘটেছে তারজন্য শুধু কমিটি না, আন্তর্জাতিক পর্যায়েও আমাদের সহায়তা চাইতে হবে। কাদের হুকুমে এটা হলো?
দেশে রাজনৈতিক দলগুলোর নেতাদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, এমন কিছু করবেন না, যাতে আপনাদের জীবন বিপন্ন হয়। আপনারা পার্টি অর্গানাইজ করেন, ইলেকশন হলে অংশ নিবেন। আওয়ামী লীগ অনেক বড় দল। আমার শ্রদ্ধা আছে। এক সময় বাঙালিদের ভরসার জায়গা ছিল। এটা জাতীয় সম্পদ। ব্যক্তিগত স্বার্থে আপনারা এত বড় দলকে নষ্ট করবেন না, নষ্ট করার অধিকার নেই। এটা বাংলাদেশের সম্পত্তি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক