আমেরিকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

ডিয়ারবর্নে গাছের সাথে গাড়ির সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত 

  • আপলোড সময় : ১২-০৮-২০২৪ ০৩:০৫:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৪ ০৩:০৫:৪৭ পূর্বাহ্ন
ডিয়ারবর্নে গাছের সাথে গাড়ির সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত 
ডিয়ারবর্ন, ১২ আগস্ট :  রোববার ভোরে শহরে গাছের সাথে একটি গাড়ির সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। ডিয়ারবর্ন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিয়ারবর্নের ১৮ বছর বয়সী  এক ব্যক্তি ডজ চার্জার চালাচ্ছিলেন, সাউথফিল্ডের কাছে মিশিগান অ্যাভিনিউয়ের পূর্বদিকে দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। গাড়িতে ১৫ থেকে ২০ বছর বয়সী আরও পাঁচজন যাত্রী ছিলেন। অন্য কোনো যানবাহন ছিল না। রাত ২টা ৮ মিনিটে কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে চালককে মৃত অবস্থায় দেখতে পান। হাসপাতালে নিয়ে যাওয়ার পর গার্ডেন সিটির ২০ বছর বয়সী এক নারী যাত্রীরও মৃত্যু হয়।  আহত অপর ৪ জনকে  চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে একজন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। তদন্ত চলমান থাকায় ডিয়ারবর্ন পুলিশ জড়িতদের পরিচয় গোপন করছে। ডিয়ারবর্ন পুলিশ প্রধান ইসা শাহিন এক বিবৃতিতে বলেন, 'এটি একটি অর্থহীন ট্র্যাজেডি এবং জড়িতদের পরিবারের জন্য আমাদের প্রার্থনা রইল। এই ট্র্যাজেডিতে আমরা শোক প্রকাশের পাশাপাশি  নিরাপদ ড্রাইভিংয়ের গুরুত্ব সম্পর্কে তরুণ চালকদের সাথে কথা বলার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানাই। এই সম্প্রদায়কে নিরাপদ রাখতে সহায়তা করার জন্য আপনার অংশীদারিত্ব প্রয়োজন।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ