আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে মিশিগানে বিশাল বিক্ষোভ

  • আপলোড সময় : ১২-০৮-২০২৪ ০১:০০:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৪ ০১:০০:৫০ অপরাহ্ন
বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে মিশিগানে বিশাল বিক্ষোভ
হ্যামট্রাম্যাক, ১২ আগস্ট : আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশে হিন্দুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে গতকাল বিকেলে  মিশিগান রাজ্যের হ্যামট্রাম্যাক সিটিতে বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হিন্দু কমিউনিটি অব মিশিগানের উদ্যোগে টাউন সেন্টারে আয়োজিত এই বিক্ষোভে অংশ নেয় শত শত মানুষ। 

দুপুর থেকেই রাজ্যের বিভিন্ন সিটি থেকে বিভিন্ন বয়সী, নারী, পুরুষ লোকজন জড়ো হতে শুরু করে সেখানে। বিক্ষোভে  বাংলাদেশের পতাকাসহ নানা দাবি সম্বলিত পোস্টার, ফেস্টুন নিয়েও বিক্ষোভে উপস্থিত ছিলেন মানুষ। বাংলাদেশের হিন্দুদের ওপর সহিংসতা বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভে অংশ নেওয়া হাজারো প্রতিবাদকারী।   

বক্তারা বলেন, বাংলাদেশে সরকার পরিবর্তন হলেই হিন্দু বিদ্বেষী একটি মহল হিন্দুদের টার্গেট করে বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান,মন্দিরে হামলা ও লুটপাটসহ অগ্নিসংযোগ চালায়। এবারও এর ব্যতিক্রম হয়নি। গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দেশের বিভিন্ন স্থানে মন্দির, প্রতীমা, হিন্দুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। বক্তারা আরো বলেন, আমরা জন্মসূত্রে অ্যামিরিকান হলেও আমার মা-বাবার জন্মস্থান বাংলাদেশে। সেখানে আমাদের আত্মীয়স্বজন রয়েছেন। তাদের নিরাপত্তা নেই, আইন লংঘন হচ্ছে। সারাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন-নিপীড়ন যারা করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তারা।

সমাবেশে বাংলাদেশের হিন্দু নিপীড়ন নির্যাতন বন্ধে মিশিগানে বসবাসরত বাঙালি হিন্দু্দের পক্ষ থেকে মিশিগান স্টেট গভর্নর কাছে স্মারকলিপি দেওয়ার জন্য স্বাক্ষর সংগ্রহ করা হয় । এছাড়া সমাবেশের পাশ দিয়ে চলা পথচারীরা গাড়ির হর্ণ বাজিয়ে সংহতি জানান। 
এদিকে দেশজুড়ে সংখ্যালঘুদের উপর হামলা, মন্দির ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের বিরুদ্ধে গতকাল মিশিগান কালিবাড়িও সমাবেশ ও বিক্ষোভ করেছে। 
বিকেল ৩টায়  মন্দিরের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক নারী-পুরুষসহ  সকল শ্রেণি পেশার মানুষ অংশ নেন। বিক্ষোভকারিরা বিভিন্ন স্লোগান লেখা প্লাকার্ড প্রদর্শন করেন। সারাদেশে হিন্দুদের উপর আক্রমণের নিন্দা জানান অংশগ্রহণকারী সনাতন ধর্মালম্বীরা।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ত্যাগ করার পর থেকে দেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনা, ব্যবসা প্রতিষ্ঠান, আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরেও হামলা, লুটপাট, অগ্নিসংযোগের অভিযোগ ওঠে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ