আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম

বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে কানাডার এডমন্টনে বিক্ষোভ

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৪ ০২:১০:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৪ ০২:১০:০৩ পূর্বাহ্ন
বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে কানাডার এডমন্টনে বিক্ষোভ
এডমন্টন, ১৩ আগস্ট : বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি, উপাসনালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে কানাডার আলবার্টা প্রদেশের রাজধানী এডমন্টনে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। গত ১১ আগষ্ট,রোববার বিকেলে আলবার্টা আইনসভার সামনে  এই  প্রতিবাদ সমাবেশের  আয়োজন করে এডমন্টনে বসবাসরত প্রবাসী হিন্দু  সম্প্রদায়ের লোকজন।
হেমলতা পান্ডের পবিত্র গীতা থেকে পাঠ ও বিমল রায়ের বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে প্রতিবাদ সমাবেশের কার্যক্রম শুরু হয়। প্রতিবাদ সমাবেশে সনজিব চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন শুভাশীষ ঘোষ, আশীষ সরকার, চন্দন তালুকদার প্রমুখ। প্রতিবাদ সমাবেশ সমন্বয় করেন রূপা চৌধুরী, মুন্নী দাশ, গনেশ পাল, পার্থ প্রতীম বিশ্বাস, সুবীর চৌধুরী প্রমুখ ।
প্রতিবাদ সমাবেশে অংশগ্রহনকারীরা বাংলাদেশ সরকার ও প্রশাসনের কাছে হিন্দুধর্মাবলম্বীদের নিরাপত্তা চেয়েছেন। সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, যেভাবে হিন্দুদের ঘরবাড়ি, মন্দির, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয়েছে তা দেখে রীতিমতো স্তম্ভিত তাঁরা। সরকারের দায়িত্ব এসবের নিরাপত্তা নিশ্চিত করা। তাঁরাও বাংলাদেশের নাগরিক। বাংলাদেশে তাঁদের নিরাপদে বাঁচার অধিকার আছে। কিন্তু আজ তাঁদের কোনো নিরাপত্তা নেই। তাঁরা আজ নিজ জন্মভূমিতে পরবাসী।
সমাবেশে বক্তারা আরো বলেন, কোনো সরকারই হিন্দু হত্যার বিচার করেনি। বিচার না করার কারণে আজ হিন্দুদের ঘরবাড়ি, মন্দির ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হচ্ছে। হিন্দুদের নিজেদের অধিকার নিজেদেরই আদায় করে নিতে হবে। হিন্দুরা বাংলাদেশের নাগরিক ,কোনো অবস্থাতেই তাঁরা বাংলাদেশ ত্যাগ করবে না।
বক্তারা  হিন্দুদের নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি, ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানান। তাঁরা আশা প্রকাশ করেন বাংলাদেশে দ্রুত শান্তি ফিরে আসবে।
প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারীরা বাংলাদেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি