আমেরিকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪

অন্তর্বর্তী সরকারের কাছে সনাতন অধিকার মঞ্চের ৮ দাবি

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৪ ০১:০৭:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৪ ০১:০৭:৫৬ অপরাহ্ন
অন্তর্বর্তী সরকারের কাছে সনাতন অধিকার মঞ্চের ৮ দাবি
ঢাকা, ১৩ আগস্ট : দেশে শান্তিপূর্ণভাবে বসবাসের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আট দফা দাবি জানিয়েছে সনাতন অধিকার মঞ্চ।
মঙ্গলবার (১৩ আগস্ট) মঞ্চের সার্বিক তত্ত্বাবধানকারী অ্যাডভোকেট সুমন কুমার রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে সংখ্যালঘু সম্প্রদায় বর্তমানে এক বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে দিয়ে দিনানিপাত করছে। যা স্বাধীনতার পর হতে বিভিন্ন সরকারের নির্বাচন পরবর্তীকাল ও ক্ষমতাসীনদের ছদ্মবেশী দোসর আর শোষক শ্রেণীর জাঁতাকলে অত্যাচারিত হয়ে দেশের সংখ্যালঘু সম্প্রদায় শোষিত, নির্যাতিত ও নিপীড়িত।

সনাতন অধিকার মঞ্চের ৮ দফা দাবি হলো-
১। চলমান সংখ্যালঘু নির্যাতন অনতিবিলম্বে বন্ধ ও ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিতকরণ।

২। সংসদে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রবর্তন।

৩। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন। এ ছাড়া, হিন্দু কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে রূপান্তরকরণ।

৪। সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন।

৫। সব মাধ্যমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক সহকারী শিক্ষক (হিন্দু) নিয়োগ ও এইচএসসি পাশসহ উপাধি ডিগ্রিকে স্নাতক মান প্রদান।

৬। অর্পিত সম্পত্তি আইন বাতিলসহ বেদখলকৃত সকল সম্পত্তি এবং দেবোত্তর সম্পত্তি প্রকৃত মালিককে হস্তান্তর।

৭। প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় ও পৃথক ছাত্রাবাস নির্মাণ।

৮। শারদীয় দুর্গাপূজায় ৩(তিন) দিনের সরকারি ছুটি ঘোষণা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জঙ্গিবাদ, অর্থ পাচার ও দুর্নীতি নিয়ে  ইউনূসকে নিশানা শামীম ওসমানের

জঙ্গিবাদ, অর্থ পাচার ও দুর্নীতি নিয়ে ইউনূসকে নিশানা শামীম ওসমানের