আমেরিকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত মিশিগানে বেকারত্ব ভাতার সেবায় প্রযুক্তির ছোঁয়া, চালু ৯ নভেম্বর হ্যালোউইনের রাতে ডেট্রয়েটে নিজ বাড়িতে গুলিবিদ্ধ ৫ বছরের শিশু জনসমর্থন নিয়ে বিদায় নিচ্ছেন মিশিগানের গভর্নর হুইটমার

মাধবপুরে  বজ্রপাতে দুই ভাইসহ নিহত ৩

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৪ ০১:১৮:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৪ ০১:১৮:৫৭ অপরাহ্ন
মাধবপুরে  বজ্রপাতে দুই ভাইসহ নিহত ৩
মাধবপুর( হবিগঞ্জ ) ১৩ আগস্ট : উপজেলার পৃথক দুটি স্থানে বজ্রপাতে আপন দুই ভাইসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১ জন আহত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জান্নাতুন নাইম বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (১২ আগস্ট) বিকালে উপজেলার জগদীশপুর ইউনিয়নের খড়কি গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে সাহাব উদ্দিন (২৫) ও তার ছোট ভাই মনির উদ্দিন (২২) মাঠে কাজ করার সময় বজ্রপাতে গুরুত্বর আহত হন। 
আহত অবস্থায় স্বজনরা মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন। 
অপর দিকে একই সময়ে বহরা ইউনিয়নের দলগাঁও গ্রামের মৃত ইউনুছ মিয়ার ছেলে শফিক মিয়া (৫৫) ও জলিল মিয়ার ছেলে খলিল মিয়া(২৫) বজ্রপাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শফিক মিয়াকে মৃত ঘোষণা করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
২০২৭ সালের গ্রীষ্মে খুলবে না ট্রয় অ্যাকুয়াটিক সেন্টার

২০২৭ সালের গ্রীষ্মে খুলবে না ট্রয় অ্যাকুয়াটিক সেন্টার