আমেরিকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব

মাধবপুরের গ্রামে গ্রামে সম্প্রীতি রক্ষায় কমিটি

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৪ ০২:১৮:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৪ ০২:১৮:০১ পূর্বাহ্ন
মাধবপুরের গ্রামে গ্রামে সম্প্রীতি রক্ষায় কমিটি
মাধবপুর, (হবিগঞ্জ) ১৫ আগস্ট : সাম্প্রতিক বৈষম‍্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে সরকার বদলের পর  মাধবপুর উপজেলায় সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে পাশে দাড়ান জনপ্রিয় উপজেলা চেয়াম‍্যান সৈয়দ মোঃ শাহজাহান। 
মাধবপুর উপজেলা সদর সহ বিভিন্ন এলাকায় একটি বড় অংশ সনাতনী ধর্মের লোকের বসবাস। আর তাই সম্প্রীতি রক্ষায় জেলা বিএনপির সাবেক সহসভাপতি  সৈয়দ মোঃ শাহজাহান তার দলবল নিয়ে দিন রাত ঘুরে বেড়াচ্ছে উপজেলার প্রত‍্যন্ত অঞ্চলে। যাতে কোন সহিংসতা বা হামলার ঘটনা না ঘটে। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
মাধবপুর বাজারের অধিকাংশ ব‍্যবসায়ী সনাতন ধর্মের। ৫ আগষ্ট সরকার বদলের পর তাদের মধ‍্যে আতংক দেখা দেয়। তাদের ব‍্যবসা প্রতিষ্ঠান, মন্দির রক্ষা নিয়ে ছিল উদ্বেগ উৎকন্ঠা। 
মাধবপুর উপজেলার ৪ বার নির্বাচিত চেয়ারম্যান মাধবপুর উপজেলায় সম্প্রীতি রক্ষায় সকলকে হিন্দুদের পাশে থাকার আহবান জানান। তিনি দল বল নিয়ে উপজেলার প্রত‍্যন্ত এলাকায় যান এবং গ্রামে গ্রামে  সম্প্রীতি কমিটি গঠন করে দেন। মন্দির পাহাড়ার ব‍্যবস্থা করেন। হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্যের  সভাপতি হরিষ চন্দ্র দেব বলেন, মাধবপুরে সম্প্রীতি রক্ষা ও সংখ‍্যালঘু সম্প্রদায়ের  নিরাপত্তায় উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহানের ভুমিকা প্রশংসনীয়। আমরা উৎকন্ঠায় ছিলাম তিন দলবল নিয়ে সংখ‍্যালঘুদের পাশে দাড়িয়েছেন। 
মাধবপুর বাজারের বিশিষ্ট ব‍্যবসায়ী সাবেক পৌর কাউন্সিলর অজিত কুমার পাল বলেন,  সৈয়দ মোঃ শাহজাহান বাজারে বসবাসরত হিন্দু নেতাদের নিয়ে একান্তে বৈঠক করেছেন। যে কোন প্রয়োজনে পাশে থাকার কথা বলেছেন।  

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম ‘ফিরিয়ে  নেওয়ার’ দাবি বিজেপি এমপির

নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম ‘ফিরিয়ে  নেওয়ার’ দাবি বিজেপি এমপির