আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত

মিশিগান হ্রদ থেকে  নিখোঁজ নারীর লাশ উদ্ধার

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৪ ০২:২২:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৪ ০২:২২:৪১ পূর্বাহ্ন
মিশিগান হ্রদ থেকে  নিখোঁজ নারীর লাশ উদ্ধার
ক্রিস্টেন টেরিয়ান/Michigan State Police 

বিভার আইল্যান্ড, ১৭ আগস্ট : নিখোঁজ এক নারীর লাশ বিভার আইল্যান্ডের কাছে মিশিগান হ্রদে পাওয়া গেছে বলে জানিয়েছে  মিশিগান রাজ্য পুলিশ। মিশিগানের আপার পেনিনসুলার সেন্ট ইগনেস থেকে ৭০ মাইল পশ্চিমে গালিভারের বাসিন্দা ৩৯ বছর বয়সী ক্রিস্টেন টেরিয়ানের মৃতদেহ গত ৯ আগস্ট বিভার দ্বীপের পশ্চিম তীরে পাওয়া যায়। সোমবার ময়নাতদন্তের পর টেরিয়ানের মৃতদেহ ডেন্টাল রেকর্ডসহ শনাক্ত করেন কর্মকর্তারা। তার পরিবারকে খবর দিয়েছেন গোয়েন্দারা। রাজ্য পুলিশ জানিয়েছে, টেরিয়ানকে সর্বশেষ ২ আগস্ট ভোর সাড়ে ৫টায় ম্যানিস্টিক টাউনশিপ পার্কের কাছে মিচিবে বিচে দেখা গিয়েছিল। অন্তত চারদিন ধরে তার খোঁজে তল্লাশি চলে। তার পরনে ছিল হালকা নীল রঙের জিন্স, গাঢ় সবুজ রঙের লম্বা হাতা শার্ট এবং কোন জুতা ছিল না। এমএসপির পাবলিক ইনফরমেশন অফিসার ফার্স্ট লেফটেন্যান্ট মাইক শ এক্স-এ একটি পোস্টে বলেছেন, আমরা কেউই এই ফলাফলটি চেয়েছিলাম না। টেরিয়ানের মৃত্যুর বিষয়ে তথ্য সহ যে কোনও ব্যক্তিকে এমএসপি ম্যানিস্টিক ফাঁড়ির (906) 341-2102 এই নম্বরে কল করতে বলা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড

স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড