আমেরিকা , সোমবার, ২৯ জুন ২০২৬ , ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং মিশিগানে ১৭ হাজার পাউন্ড অবৈধ আতশবাজি ও বিস্ফোরক জব্দ আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই

হবিগঞ্জে খোয়াই নদীতীরে খোয়াই রিভার ওয়াটারকিপারের বৃক্ষ রোপন

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৪ ১১:০৬:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৪ ১১:০৬:৩৩ পূর্বাহ্ন
হবিগঞ্জে খোয়াই নদীতীরে খোয়াই রিভার ওয়াটারকিপারের বৃক্ষ রোপন
হবিগঞ্জ, ১৭ আগস্ট : "স্বাস্থ্যকর পরিবেশের জন্য সবুজায়নের বিকল্প নেই" খোয়াই নদীতীরে আমরা ময়লা - আবর্জনা দেখতে চাই না। সবুজ দেখতে চাই। নদী ও তীর সুরক্ষিত দেখতে চাই। যারা ময়লা আবর্জনা ফেলছেন তারা অন্যায় করছেন। কোনো মানুষ নদী বানাতে পারেনা। নদী প্রাকৃতিক। যেহেতু মানুষ নদী বানাতে পারেনা, সেহেতু নদীতে ময়লা আবর্জনা ফেলতেও পারেনা। এই অন্যায় কাজ যারা করছেন তাদের শাস্তি হওয়া উচিত। খোয়াই নদীতীরে গাছের চারা লাগানো কর্মসূচিতে বক্তারা একথা বলেন।
আন্তর্জাতিক পানি বিষয়ক সংগঠন ওয়াটারকিপার অ্যালায়েন্স এর রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে "নদীতীরে সবুজায়ন" শিরোনামে আজ শনিবার (১৭ আগস্ট) খোয়াই রিভার ওয়াটারকিপার খোয়াই নদীতীরে-এ কর্মসূচির আয়োজন করে।
খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেলের সভাপতিত্বে অতিথি ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও পরিবেশ সংগঠক অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, কবি ও সামাজিক সংগঠক তাহমিনা বেগম গিনি ও মার্চেন্ট অ্যাসোসিয়েশন হবিগঞ্জের যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম চৌধুরী।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন এডভোকেট বিজন বিহারী দাস, প্রাকৃতজন পরিচালক রওশন আরা, গাছ মামা খ্যাত মো: রায়হান, প্রকৌশলী মাহফুজুর রহমান সাদি, পরিবেশকর্মী সাইফুল ইসলাম, ব্যবসায়ী মহিবুর রহমান, অসার্ড এর প্রধান নির্বাহী মোঃ মোতাকাব্বির খান, মোহাম্মদ উজ্জল মিয়া , জন্টু সূত্রধর, তাওসিফ হোসেন প্রমুখ।
অধ্যাপক ইকরামুল ওয়াদুদ বলেন, খোয়াই একসময় খরস্রোতা নদী ছিল। উজানে ভারত সরকারের পানি সীমিতকরণ, দেশের অভ্যন্তরে  বালু - মাটি উত্তোলন, খোয়াইমুখ এলাকাসহ বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা ফেলে নদীটিকে বিনষ্ট করা হচ্ছে। পুরাতন খোয়াই নদী প্রসঙ্গে তিনি বলেন, দখল- দূষণে পুরাতন খোয়াই এর বর্তমান চিত্র ভয়াবহ। বর্তমানে পুরাতন খোয়াই নদী ময়লাবাহি ড্রেনে রূপ নিয়েছে। পাঁচ কিলোমিটার দৈর্ঘ্য পুরাতন নদীটিকে দখল ও দূষণমুক্ত করে সচল করার দাবি জানান তিনি।
খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল বলেন, স্বাস্থ্যকর পরিবেশের জন্য সবুজায়নের বিকল্প নেই। আমাদের বেঁচে থাকার প্রধান উপকরণ হলো অক্সিজেন। গাছ থেকে পাওয়া অক্সিজেন গ্রহণ করে আমরা বেঁচে থাকি। গাছ শুধুমাত্র পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, মাটির ক্ষয়রোধ, বন্যা, প্রাকৃতিক দূর্যোগ থেকেও আমাদের রক্ষা করে। বিভিন্ন অজুহাতে গাছ কেটে ফেলা হয়। যা মানুষ এবং প্রাণী কুলের জন্য মারাত্মক ক্ষতির কারণ। পরিবেশকে সুন্দর রাখতে, খোয়াই নদী ও নদীতীরকে সুরক্ষিত রাখতে গাছ লাগানো এবং সংরক্ষণে মনোযোগী হতে হবে।
এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল বলেন, বর্তমানে হবিগঞ্জে মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটছে। ব্যক্তি গোষ্ঠী পর্যায়ে পরিবেশ বিনষ্ট তৎপরতা ও অসচেতনতা উদ্বেগজনক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিকল্পনাহীনতা ও জনসাধারণের অসচেতনতার কারণে খোয়াইয়ের নাব্যতা কমে গেছে। নদীটিকে দ্রুত খনের আওতায় আনা জরুরি।
তাহমিনা বেগম গিনি বলেন, এই শহরের ভিতরে এত সুন্দর একটি নদী আছে যা আমাদের জন্য সৌভাগ্যের। এটিকে সংরক্ষন করা আমাদের সকলের দায়িত্ব।
গাছ মামা হিসেবে খ্যাত মো: রায়হান বলেন, আমাদের পরম বন্ধু গাছ, আজকের লাগানো গাছ নদীতীরকে সুরক্ষিত করবে। এলাকার পরিবেশ সুন্দর হবে। গাছে পাখি বসবে। প্রাণ ফিরে আসবে। পরে অতিথিবৃন্দ ও এলাকাবাসী নদী তীরে বিভিন্ন প্রজাতির দেশীয় গাছ রোপন করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
হ্যামট্রাম্যাকে স্নানযাত্রার মধ্য দিয়ে রথযাত্রার সূচনা আজ

হ্যামট্রাম্যাকে স্নানযাত্রার মধ্য দিয়ে রথযাত্রার সূচনা আজ