আমেরিকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা

আটলান্টিক সিটিতে বিএএসজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২৭ আগষ্ট

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৪ ০৭:৩২:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৪ ০৭:৩২:১২ অপরাহ্ন
আটলান্টিক সিটিতে বিএএসজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২৭ আগষ্ট
আটলান্টিক সিটি, ১৮ আগস্ট : নিউজার্সি রাজ্যের সাউথ জার্সিতে বসবাসরত কৃতি বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি। আগামী ২৭ আগষ্ট, মংগলবার বিকেল পাঁচটায় বাংলাদেশ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি কর্তৃক আয়োজিত বাংলাদেশি আমেরিকান উৎসবে প্রবাসী বাংলাদেশি কৃতি শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হবে। 
সাউথ জার্সির বিভিন্ন স্কুলে প্রথম  গ্রেড থেকে একাদশ গ্রেডে যেসব বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থী ‘এ অনার রোল’ পেয়েছে এই অনুষ্ঠানে তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে। এই আয়োজন প্রসংগে বিএএসজে  সভাপতি জহিরুল ইসলাম বাবুল বলেন, ‘প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের মেধা ও মননের সর্বোচ্চ বিকাশ ঘটানোর লক্ষ্যেই আমাদের এই প্রয়াস।’
বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাষ্ট্রি বোর্ডের সভাপতি আব্দুর রফিক সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের অংশগ্রহনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের জন্য অনুপ্রেরনাদায়ী এই সম্বর্ধনা অনুষ্ঠানের সংবাদ কমিউনিটিতে বেশ সাড়া ফেলেছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে শনিবার হ্যালোইন 

মিশিগানে শনিবার হ্যালোইন