আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন

বাংলাদেশ থেকে সরে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ

  • আপলোড সময় : ২০-০৮-২০২৪ ১২:৫২:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৪ ১২:৫২:৪৮ অপরাহ্ন
বাংলাদেশ থেকে সরে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ
ঢাকা, ২০ আগস্ট (ঢাকা পোস্ট) : বেশ কয়েকদিন কানাঘুষার পর অবশেষে বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। রাজনৈতিক অস্থিরতার কারণে নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত বলে জানা গেছে। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ বলছে, আজ (মঙ্গলবার) এক বোর্ড সভায় এই সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
সম্প্রতি অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভার আলোচনা থেকে ইঙ্গিত পাওয়া গেছে যে, আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরিত হতে যাচ্ছে। এমনটাই জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।
মঙ্গলবার (২০ আগস্ট) অনুষ্ঠিত ভার্চুয়াল এই সভায় বিশ্বকাপের স্থান পরিবর্তনের বিষয়টি গুরুত্ব সহকারে আলোচিত হয়েছে। টুর্নামেন্টটি চলতি বছরের ৩ থেকে ২০ অক্টোবর পর্যন্ত নির্ধারিত রয়েছে।
বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে বিশ্ব আসর আয়োজন করা সম্ভব নয়- এই মতামত আইসিসির বোর্ড সদস্যদের মধ্য থেকে উঠে এসেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ সিদ্ধান্তে সম্মত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, বিসিবি অফিসিয়াল হোস্ট হিসেবে থেকে যাবে, যদিও টুর্নামেন্টটি আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর