আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত

মিশিগানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী পালন

  • আপলোড সময় : ২১-০৮-২০২৪ ০১:০৭:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৪ ০১:০৭:২৪ পূর্বাহ্ন
মিশিগানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী পালন
হ্যামট্রাম্যাক, ২১ আগস্ট : মিশিগানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী পালন করেছে মিশিগান স্টেট ও মহানগর আওয়ামীলীগ । গত রবিবার (১৮ আগষ্ট) দুপুরে সিটি হলের সামনে জুসমান পার্কে  আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন মিশিগান স্টেট আওয়ামীলীগের সভাপতি ফারুক আহমদ চাঁন।  হ্যামট্রাম্যাক সিটি কাউন্সিলর ও স্টেট আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু  আহমেদ মুসা এবং মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতালিব যৌথভাবে সভা সঞ্চালনা করেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মিশিগান স্টেট আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক আজিজুর রহমান, গীতা ও ত্রিপিটক পাঠ করেন যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা স্বদেশ রঞ্জন সরকার ও অপরেশ বড়ুয়া।  

বক্তব্য রাখেন ডেট্রয়েট সিটির সাবেক পুলিশ কমিশনার উইলিয়াম ডেভিস, ওয়েউন স্টেট ইউনিভার্সিটির গভর্নর ডাঃ অনীল কুমার, মুসলিম ভয়েস ফর গ্লোবাল জাস্টিজের ডাইরেক্টর রেদওয়ান আনাস, কমিউনিটি একটিভিস্ট ও মুলধারার রাজনীতিবিদ রাব্বি আলম, সাবেক স্টেট রিপ্রেজেনটেটিভ পারমা কুপা, সুরেশ প্যাটেল, প্যাকের ডাইরেক্ট মুবারক মুজিব, নিয়রন সাইফস, ডাঃ সনিয়া ইপাস, ইলি আজাল, ওয়াহিদুল হক নাছির, বীর মুক্তিযোদ্ধা মিসবাহ আহমদ, এম এ সালাম সেলিম, নজরুল ইসলাম, মকবুল হোসেন জাবেদ, ফরহাদ আহমদ গুলজার, এজে পাশা সহ মিশিগান স্টেট ও মহানগর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় ১৯৭৫ সালের ১৫আগষ্ট ও মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে ।
বক্তারা বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুরদর্শিতা ও বিচক্ষণ চিন্তা চেতনার কারনেই ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছিল এবং বর্তমানে দেশের ১৮ কোটি মানুষ নিজের মাতৃভাষায় কথা বলতে পারছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড

স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড