আমেরিকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে

সিলেটে নার্সদের বিক্ষোভ

  • আপলোড সময় : ২১-০৮-২০২৪ ০১:১৬:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৪ ০১:১৬:১৫ পূর্বাহ্ন
সিলেটে নার্সদের বিক্ষোভ
সিলেট, ২১ আগস্ট : সিলেটে চার ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন হাসপাতালের নার্স-ব্রাদার্স। মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত তারা মহানগরের চৌহাট্টা পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান করেন তারা। পরে জেলা প্রশাসকের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন।
জানা যায়, এম এ জি ওসমানী মেডিকেলসহ সিলেটের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসাপাতালে নিয়োগ পাওয়া ‘ভুয়া’ নার্স-ব্রাদার্সের অপসারণের দাবিতে এ আন্দোলন করছেন বিভিন্ন হাসপাতালের সিনিয়র নার্স-ব্রাদার্স ও নার্সিং কলেজ থেকে পাস করা সেবক-সেবিকারা।
তাদের অভিযোগ- গত সরকারের আমলে অনেক নার্স মাত্র ছয় মাস প্রশিক্ষণ করেই দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন হাসপাতালে নিয়োগ পেয়েছেন। কিন্তু দায়িত্ব পালনকালে  তারা অনেক ভুল করেন। যার দায়ভার নিতে হয় সিনিয়র নার্সদের। এ অবস্থায় তারা ‘ভুয়াদের’ অপসারণ চান।
বিকাল ৩টা পর্যন্ত চৌহাট্টা পয়েন্টে হাজারো নার্স-ব্রাদার জড়ো হয়ে বিক্ষোভ করেন। এসময় বন্দরবাজার-আম্বরখানা ও মিরবক্সটুলা-রিকাবিবাজার সড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীসাধারণ ও পথচারীরা। বিকাল সোয়া ৩ টার দিকে আন্দোলনস্থলে আসেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বিএনপি কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরী।
এসময় তিনি আন্দোলনকারীদের শান্ত করে সড়ক অবরোধ প্রত্যহারের আহ্বান জানিয়ে তাদের একটি প্রতিনিধি দলকে নিয়ে সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের কার্যালয়ে নিয়ে যান। বিকাল সাড়ে ৩টার দিকে আন্দোলনকারীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ডিসি।  
বৈঠকে জেলা প্রশাসক আন্দোলনকারীদের কাছে নিয়োগপ্রাপ্ত ‘ভুয়া’ নার্স-ব্রাদার্সের তালিকা চান। তালিকা দিলেই ২-১ দিনের মধ্যে তাদের সঙ্গে নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন জেলা প্রশাসক। তাঁর আশ্বাসে আন্দোলন স্থগিত করেন নার্স-ব্রাদার্সরা।
এ বিষয়ে আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক সিলেট বেগম রাবেয়া খাতুন নার্সিং কলেজ থেকে উত্তীর্ণ হওয়া ফয়েজ আহমদ বলেন- আমরা লিখিত কয়েকটি দাবি জেলা প্রশাসক বরাবরে পেশ করেছি। এর মধ্যে প্রধান দাবি হচ্ছে- ওসমানী মেডিকেলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসাপাতালে নিয়োগ পাওয়া ‘ভুয়া’ নার্স-ব্রাদার্সদের অপসরারণ করতে হবে।  
এ ব্যাপারে জেলা প্রশাসক আমাদের শীঘ্রই কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়ায় আমরা আন্দোলন আপাতত স্থগিত করেছি, দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের ডাক দিবো। তিনি বলেন- আমরা অনেকেই নার্সিং পাস করে বেকার রয়েছি। কিন্তু ভুয়ারা নিয়োগ পেয়ে বসে আছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হ্যামট্রাম্যাক থেকে ওয়েইন স্টেট ও ক্যাস টেকে ফ্রি বাস

হ্যামট্রাম্যাক থেকে ওয়েইন স্টেট ও ক্যাস টেকে ফ্রি বাস