আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

মাধবপুরে অতি বর্ষণ ও পাহাড়ি ঢলে মাছ ও কৃষির সর্বনাশ

  • আপলোড সময় : ২১-০৮-২০২৪ ১১:১০:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৪ ১১:১০:৪৭ পূর্বাহ্ন
মাধবপুরে অতি বর্ষণ ও পাহাড়ি ঢলে মাছ ও কৃষির সর্বনাশ
মাধবপুর, (হবিগঞ্জ) : গত কয়েক দিনের অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার সোনাই নদীর তীরবর্তী এলাকার পাড় উপচে পানি ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে  কৃষকের রোপা আমন, সবজি আবাদ সহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া ভাটি এলাকার মৎস খামার পানিতে ডুবে খামারের মাছ ভেসে গেছে। 
গত এক সপ্তাহ ধরে মাধবপুরে থেমে থেমে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে বুধবার পর্যন্ত অবিরাম ভারি বৃষ্টিপাত হচ্ছে। ভারতের পশ্চিম ত্রিপুরা থেকে বয়ে চলা সোনাই নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। সোনাই নদীর পানি কুটানিয়া, দীঘিরপাড়, সুলতানপুর এলাকায় তীর উপচে  প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। আন্দিউড়া গ্রামের ইউপি সদস্য আফজাল চৌধুরী জানান, গত দুই তিন দিনের বৃষ্টিতে সোনাই নদীর পাড় উপচে আন্দিউড়া, হাড়িয়া, মীরনগর, জগদীশপুর, বড়ধলিয়া কুটানিয়া, দীঘিরপাড়, সুলতানপুর মুরাদপুর বারচান্দুরা গ্রামে পানি ঢুকে রোপা আমন ও শত শত পুকুরের মাছ ভেসে গেছে। উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক জানান,ভা রি বর্ষণে অনেক মৎস খামারির অনেক মাছ ভেসে গেছে। মৎস্য চাষিরা মাছ রক্ষার চেষ্টা করছেন। উপজেলা দুর্যোগ কর্মকর্তা নুর মামুন জানান, অবিরাম বর্ষণে অনেকের কাঁচা ঘরবাড়ি মাটিতে ধসে পড়েছে। রাস্তাঘাটের অনেক ক্ষতি হয়েছে। সুরমা ও জগদীশপুর  ও নোয়াপাড়া চা বাগানে পলি, বালি ঢুকে বাগানগুলির ক্ষতি হয়েছে। মাধবপুরের সহকারী কমিশনার রাহাত বিন কতুব জানান, সরেজমিনে ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণ করার কাজ চলছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ