আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক নিহত

  • আপলোড সময় : ২৩-০৮-২০২৪ ১১:৫৩:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৪ ১১:৫৩:৩১ পূর্বাহ্ন
সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক নিহত
সিলেট, ২৩ আগস্ট :  সিলেটে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে গভীর রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন সিনিয়র সাংবাদিক সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস’র সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদ মকসুদ‌।
বৃহস্পতিবার (২৩ আগস্ট ) দিবাগত রাত ৩টায় সিলেট নগরীর পাঠানটুলা জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ এলাকায় সিলেট-সুনামগন্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মকসুদ আহমদ সিলেট নগরীর মইয়াচর এলাকার মৃত জমশেদ আলীর বড় ছেলে।
জানা গেছে, মকসুদ আহমদ শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় একটি কুকুরকে রক্ষা করতে গিয়ে রাস্তার ডিভাইডারের সাথে মোটর বাইকের ধাক্কা লাগে। আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন। নিহতের ছোট ভাই জাবের আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মরহুম মকসুদ আহমদ মকসুদ এর জানাজার নামাজ আজ শুক্রবার দুপুর আড়াইটায় তাঁর নিজ গ্রামের (মইয়ারচর) কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স