আমেরিকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

উপদেষ্টা সৈয়দা রিজওনার কাছে হবিগঞ্জের পরিবেশ রক্ষায় ব্যবস্থা গ্রহণের  আবেদন

  • আপলোড সময় : ২৩-০৮-২০২৪ ১১:৫৮:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৪ ১১:৫৮:১৪ পূর্বাহ্ন
উপদেষ্টা সৈয়দা রিজওনার কাছে হবিগঞ্জের পরিবেশ রক্ষায় ব্যবস্থা গ্রহণের  আবেদন
হবিগঞ্জ, ২৩ আগস্ট : পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওনার কাছে হবিগঞ্জের খোয়াই, পুরাতন খোয়াই, সুতাং নদী, পুকুর -জলাশয় রক্ষা, টিলা পাহাড় কাটা, অপরিকল্পিত বালু মাটি উত্তোলন বন্ধ ও শিল্পদূষণ থেকে হবিগঞ্জ অঞ্চলকে রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখা ও খোয়াই রিভার ওয়াটারকিপার।
বাপা ও খোয়াই রিভার ওয়াটারকিপারের একটি প্রতিনিধিদল আজ শুক্রবার (২৩ আগস্ট ২০২৪) দুপুরে হবিগঞ্জ সার্কিট হাউজে উপদেষ্টার সঙ্গে দেখা করে হবিগঞ্জের পরিবেশ বিষয়ক বিভিন্ন সমস্যা নিয়ে চিঠি তাঁর হাতে তুলে দেন।   
সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়, বর্তমানে হবিগঞ্জ শহর তথা পুরো জেলা মারাত্মক পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন। খোয়াই নদীতে চলমান বান-বন্যার সার্বিক পরিস্থিতি উল্লেখ করে জানানো হয় প্রতিবছর বর্ষা মৌসুমে খোয়াই নদী ফুলে ফেঁপে উঠলে নদীতে ভাঙ্গন দেখা দেয়। আর ভাঙ্গন মানেই হাজার হাজার একর জমির ফশলহানি আর লাখো মানুষের দুর্ভোগ। মানুষজনকে আতঙ্কে উৎকণ্ঠায় থাকতে হয়। নদীটি দ্রুত খননের জন্য দাবী জানানো হয়।
প্রতিনিধিদল শহরের মাঝে খান দিয়ে বয়ে চলা পুরাতন খোয়াই নদীর বর্তমান চিত্র তুলে ধরে নদী থেকে সকল প্রকার দখল উচ্ছেদ এর দাবী জানান।
হবিগঞ্জ অঞ্চলে অপরিকল্পিত গড়ে উঠা কলকারখানার দূষণে সুতাং নদীসহ অন্যান্য খাল- জলাশয় চরম পরিবেশ ও মানবিক বিপর্যয় ঘটছে। এছাড়াও পুকুর - জলাশয় দখল - ভরাট, পাহাড় টিলা ধ্বংস, কুশিয়ারাসহ অন্যান্য নদী, পাহাড়ী ছড়া, কৃষিজমি থেকে মাটি–বালু খেকোদের আগ্রাসনে পরিবেশ ও প্রকৃতির বিপর্যয় উপদেষ্টার নজরে এনে পরিবেশ বিপর্যয় থেকে এই অঞ্চলকে রক্ষা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান প্রতিনিধি দল।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান প্রতিনিধি দলের কাছ থেকে পরিবেশ বিষয়ক সমস্যাগুলো  মনোযোগ দিয়ে শুনেন এবং প্রতিকারের আশ্বাস দেন।  
এসময় উপস্থিত ছিলেন বাপা হবিগঞ্জের  সভাপতি অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ,  সহ-সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, তাহমিনা বেগম গিনি, খোয়াই রিভার ওয়াটারকিপার ও  বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, ট্রেজারার হাফিজুর রহমান নিয়ন ও নির্বাহী সদস্য সোয়েব চৌধুরী।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত

গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত