আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে

বিভক্তি নয়, দল-ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ জাতি চায় জামায়াত

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৪ ০২:৩৯:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৪ ০২:৩৯:১১ অপরাহ্ন
বিভক্তি নয়, দল-ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ জাতি চায় জামায়াত
ঢাকা, ২৫ আগস্ট : বিভক্তি নয়, দল-ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ জাতি চান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (২৫ আগস্ট) বিকেলে বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ প্রত্যাশার কথা জানান।
জামায়াতের আমির বলেন, আমরা কোনো বিভক্ত জাতি চাচ্ছি না। ধর্মের ভিত্তিতেও না, দলের ভিত্তিতেও না। দল ও ধর্ম যার যার অবস্থানে থাকবে। কিন্তু জাতীয় স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব।
তিনি বলেন, দীর্ঘ সাড়ে ১৫ বছরের দুঃশাসনের পর গত ৫ আগস্ট দেশে পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের পর দেশটা কীভাবে শান্তিশৃঙ্খলার দিকে ফিরে আসবে এবং দেশের প্রত্যেক নাগরিক তার জান-মাল-ইজ্জত নিয়ে শান্তি ও মর্যাদার সাথে বসবাস করতে পারে, এ রকম একটি পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদের করণীয় কী হতে পারে, আমরা সেই বিষয়গুলো আলোচনা করেছি এবং আমরা একমত হয়েছি। আমরা কোনো মাইনোরিটি ও মেজোরিটি চাই না, আমরা চাই একতা। যে জাতি ঐক্যবদ্ধ থাকে সে জাতির ভাগ্য পরিবর্তন হয়। এটা কেউ আটকে রাখতে পারে না এবং জাতি মর্যাদার সাথে তার আশা দুনিয়ার বুকে তৈরি করে নেয়।
তিনি আরও বলেন, এই আন্দোলন করতে গিয়ে অসংখ্য তাজা প্রাণ চলে গেছে। দেশের ভেতরে যেমন আমরা গুলির সামনে লড়াই করেছি, ঠিক তেমনিভাবে সারা বিশ্বজুড়ে যেখানে বাংলাদেশিরা আছেন তারাও আমাদের সাথে সমানতালে লড়াই করেছেন। এই লড়াই করতে গিয়ে বহু জায়গায় মিছিল-মিটিং হয়েছে। বিগত সরকার দুর্নীতি করার কারণে দেশে তারা রেমিট্যান্স পাঠানো বন্ধ করে দিয়েছেন। এই যুদ্ধ তারা সমানতালে চালিয়েছেন। ছাত্র-জনতার সাথে তালমিলিয়ে বিদেশের মাটিতে আন্দোলন করতে গিয়ে অনেকে গ্রেপ্তার হয়েছেন।
বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ জানিয়ে শফিকুর রহমান বলেন, যাদের আমরা রেমিট্যান্স যোদ্ধা বলি তাদের যেন অতি দ্রুত মর্যাদাসম্পন্ন করা হয়। তাদের ওই দেশে সম্ভব হলে পুনর্বাসন করা, না হলে অত্যন্ত মর্যাদার সাথে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা। আমরা আশা করব, দ্রুততম সময়ের মধ্যে তাদের মুক্তি হবে।
ফরায়েজী আন্দোলনের চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ মুহাম্মদ হাসান বলেন, একটি সুন্দর রাষ্ট্র গঠন এবং সমাজব্যবস্থার জন্য আমরা উনার সাথে একমত পোষণ করেছি। বাংলাদেশের আলেম-উলামা, রাজনৈতিক ইসলামিক দল আমরা সবাই একযোগে কাজ করে যাব।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ও মাওলানা আবদুল হালিম, নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ মুহাম্মদ হাসান (হাজী শরীয়তুল্লাহর নাতি), ইসলামী কানুন বাস্তবায়ন পরিষদের আমির মাওলানা আবু তাহের জিহাদী আল কাসেমী, ইসলামী কানুন বাস্তবায়ন পরিষদের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ আশরাফী, অ্যাসোসিয়েশন ফর ইসলামিক মিডিয়া পার্সোনালিটিজের সেক্রেটারি জেনারেল হাফেজ মাওলানা খালিদ সাইফুল্লাহ বকসী, বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের তথ্য সম্পাদক মাওলানা মো. ফজলুল করিম।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন

মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন