আমেরিকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আনসারে উচ্চ পর্যায়ে বড় রদবদল

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৪ ০২:৫৮:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৪ ০২:৫৮:১৮ অপরাহ্ন
আনসারে উচ্চ পর্যায়ে বড় রদবদল
ঢাকা, ২৫ আগস্ট : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উচ্চ পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। বাহিনীর উপ-মহাপরিচালক (ডিডিজি) পদমর্যাদার ৯ জন এবং পরিচালক পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রবিবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ আনসার শাখা-১ এর উপ-সচিব ফৌজিয়া খানের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আনসার একাডেমির ডেপুটি কমান্ডার নুরুল হাসান ফরিদীকে খুলনা রেঞ্জে, চট্টগ্রাম রেঞ্জের ডিডিজি সাইফুল্লাহ রাসেলকে সদর দপ্তরের (অপারেশন), খুলনা রেঞ্জের ডিডিজি শাহ আহমদ ফজলে রাব্বীকে রাজশাহী রেঞ্জে, সিলেটের ডিডিজি মোহাম্মদ আবদুল আউয়ালকে ময়মনসিংহ ও রাজশাহী রেঞ্জের ডিডিজি কামরুন নাহারকে আনসার একাডেমির ডেপুটি কমান্ডার করা হয়েছে।
এছাড়া সদর দপ্তরের ডিডিজি অপারেশন ফখরুল আলমকে বরিশাল রেঞ্জে, ময়মনসিংহ রেঞ্জের ডিডিজি সাইফুর রহমানকে চট্টগ্রাম রেঞ্জে, বরিশাল রেঞ্জের ডিডিজি আশরাফুল আলমকে ঢাকা রেঞ্জে এবং ঢাকা রেঞ্জের ডিডিজি জিয়াউল হাসানকে সিলেট রেঞ্জ বদলি করা হয়েছে।
সদর দপ্তরের পরিচালক, ভিডিপি (প্রশিক্ষণ) মোহাম্মদ আমিন উদ্দিনকে খাগড়াছড়ি দিঘীনালা জামতলা ১৭ আনসার ব্যাটালিয়নে, সদর দপ্তরের পরিচালক (অঙ্গীভূতকরণ) মো. আহসান উল্লাহকে ঠাকুরগাঁও ৩৯ আনসার ব্যাটালিয়নে, রাঙামাটি কাপ্তাই শিলছড়ির পরিচালক মোহাম্মদ সাইফুজ্জামানকে সদর দপ্তরের পরিচালক (অঙ্গীভূতকরণ), সদর দপ্তরের পরিচালক (অপারেশনস) সৈয়দ ইফতেহার আলীকে রাঙামাটি কাপ্তাই শিলছড়ির ৩৫ আনসার ব্যাটালিয়নে, বান্দরবান লামা চম্পাতলীর পরিচালক মুহাম্মদ নূরে আলম সিদ্দিকীকে সদর দপ্তরের পরিচালক (অপারেশনস), সদর দপ্তরের পরিচালক (প্রকল্প-প্রশিক্ষণ) তাসকিন আরাকে গাজীপুরের সফিপুর আনসার ও ভিডিপি একাডেমিতে, গাজীপুরের সফিপুর আনসার ও ভিডিপির পরিচালক সারোয়ার জাহান চৌধুরীকে বরিশাল রেঞ্জের পরিচালক, সদর দপ্তরের পরিচালক (প্রশাসন) জাহানারা আক্তারকে গাজীপুরের সফিপুর আনসার ও ভিডিপির পরিচালক, খাগড়াছড়ি দিঘীনালা জামতলার পরিচালক ফাতেমা-তুজ-জোহরাকে সদর দপ্তরের পরিচালক (ভিডিপি-প্রশিক্ষণ) এবং রাঙামাটি ঘাগড়ার পরিচালক মুন মুন সুলতানাকে সদর দপ্তরের পরিচালক (প্রশাসন) হিসেবে বদলি করা হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি

লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি