আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’

নতুনধারার তহবিল থেকে বন্যার্তদের ত্রাণ প্রদান শুরু

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৪ ০৪:১২:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৪ ০৪:১২:৫৪ পূর্বাহ্ন
নতুনধারার তহবিল থেকে বন্যার্তদের ত্রাণ প্রদান শুরু
ঢাকা, ২৬ আগস্ট : নতুনধারা বাংলাদেশ এনডিবির বন্যার্তদের জন্য ‘ত্রাণ উপহার’ কর্মসূচির বাস্তবায়ন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ আগস্ট সকাল ১০ টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীর নেতৃত্বে তহবিল গঠন করা হয়। 
উক্ত সভায় সিদ্ধান্ত গৃহিত হয়- প্রথম দফায় নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার রাশেদা বেগমের তত্বাবধানে ফেনীর দূর্গম এলাকায়, দ্বিতীয় দফায় সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরার তত্ত্বাবধানে কুমিল্লার চৌদ্দগ্রামসহ বিভিন্ন এলাকায় এবং তৃতীয় দফায় ভাইস চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকীর নেতৃত্বে লক্ষ্মীপুরসহ বিভিন্ন দূর্গম এলাকায় এই ত্রাণ প্রদান করা হবে। এসময় নেতৃবৃন্দ বলেন,  সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানার দক্ষ নেতৃত্বে নতুনধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে বন্যার শুরু থেকেই ফেনীতে উদ্ধার অভিযানে অংশ নেন নতুনধারা ফেনী জেলা শাখার যুগ্ম আহবায়ক মানজুর আলমসহ স্থানিয় নেতৃবৃন্দ। আমরা আশা করি অতিতের মত আগামীতেও নতুনধারা বাংলাদেশ এনডিবি কোন ধরণের রাজনৈতিক জোট-মহাজোট- মোর্চা বা মঞ্চে না গিয়ে এককভাবে বাংলাদেশের মাটি ও মানুষের জন্য নিবেদিত থেকে প্রমাণ করবে ক্ষমতায় আসার রাজনৈতিক কোন ধরণের এলায়েন্সই জনকল্যাণে নিবেদিত থাকে না, তারা কেবল লোভ-মোহের মধ্য দিয়ে ক্ষমতায় আসতে অথবা থাকতে চায়। এসময় শিক্ষক-শিক্ষার্থীদের সংগঠন জাতীয় শিক্ষাধারার সাধারণ সম্পাদক মেহেদী হাসান, মিম আক্তার, টুম্পা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত  

নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত