আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’

ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য র্যালি

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৪ ১২:২৮:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৪ ১২:২৮:২১ পূর্বাহ্ন
ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য র্যালি
সিলেট, ২৭ আগস্ট : পার্থসারথী ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী-১৪৩১ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করেছে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট। সোমবার (২৬ আগস্ট) সকাল ৯টায় পার্থসারথী ভগবান শ্রীকৃষ্ণের প্রতিকৃতি নিয়ে বের হওয়া র্যালির শুভ উদ্বোধন করেন স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ। র্যালিপূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেটের সভাপতি শিবব্রত ভৌমিক চন্দনের সভাপতিত্বে ও সদস্য সচিব মিহির কান্তি দেবের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, অধ্যাপক ড. হিমাদ্রি শেখর রায়, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমদ চৌধুরী, সাবেক ট্রাস্টি নিহার রঞ্জন দাশ, অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, সুব্রত দে, রনবীর চক্রবর্তী হারান, কৃপেশ পাল, নির্মল সিনহা, বিশ্বজিত গুণ, বীরমুক্তিযোদ্ধা পান্না লাল রায়, এডভোকেট শংকর কুমার দেব, প্রদীপ কুমার দেব, চন্দন দাস, এডভাকেট রঞ্জন ঘোষ, এডভোকেট অরবিন্দু দাস গুপ্ত, রজত চক্রবর্তী, দীপক রায়, অরুণ দেবনাথ সাগর, এডেভোকেট দেবব্রত চৌধুরী লিটন, হারাধন দেব প্রবাস, দীপক কুমার দাস, সুশেন দে, দীপক আচার্য্য, শর্মীলা দেব পুরবী, মৃনাল চৌধুরী, বিজয় ভূষণ ধর, ইঞ্জিনিয়ার নিতাই পাল, ভানু লাল দাস, হিরন গোস্বামী রিপন, সুমন্ত গুপ্ত, স্বপন চক্রবর্তী, অমিত ত্রিবেদী, অর্জুন ঘোষ প্রমুখ। এছাড়া মহালয়া উদযাপন পরিষদ, শ্রীশ্রী মা সারদা সংঘ, শ্রীশ্রী হরিভক্তি প্রচারণী সভা, শ্রীশ্রী গীতা সংঘ করের পাড়া সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ র্যালিতে উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত  

নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত