আমেরিকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল প্রোগ্রাম

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৪ ১২:৩০:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৪ ১২:৩০:১৫ অপরাহ্ন
আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল প্রোগ্রাম
আটলান্টিক সিটি, ২৮ আগস্ট :  গত ২৭ আগষ্ট মঙ্গলবার বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে “ব্যাক টু স্কুল প্রোগ্রাম” এর আয়োজন করা হয়েছিল। ওইদিন বিকেলে আটলান্টিক সিটির ২৭০৯ ফেয়ারমাউনট এভিনিউর বাংলাদেশ কমিউনিটি সেন্টারে ব্যাক টু স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থি ছিলেন কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ। বিশেষ অতিথি ছিলেন নিউ জার্সি রাজ্যের সিনেটর ভিন্স পলিসতিনা  ও  এসেম্বলিম্যান ডন গার্ডিয়ান। এছাড়া আটলান্টিক সিটির ৫ম ওয়ার্ডের কাউন্সিলম্যান এম আনজুম জিয়া, গ্যালাওয়ে টাউনশীপের কাউন্সিলম্যান মোঃ ঊমর প্রমুখ উপস্থিত ছিলেন।
“ব্যাক টু স্কুল প্রোগ্রাম” এর আওতায় “আগে আসলে আগে পাবেন” ভিত্তিতে আটলান্টিক সিটির বিভিন্ন স্কুলে অধ্যয়নরত বাংলাদেশিসহ বিভিন্ন কমিউনিটির ছাএ-ছাএীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ ও স্কুল সামগ্রী বিতরণ করা হয়। নতুন শিক্ষাবর্ষের  ছাত্র-ছাত্রীরা এসব স্কুল সামগ্রী পেয়ে  উচ্ছ্বাস  প্রকাশ করেছে ।
এই আয়োজন প্রসংগে বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল জানান, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সময়কালে তাদের এই প্রয়াস কমিউনিটির লোকজনের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে।
বিএএসজে সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা জানান, তাঁরা বিভিন্ন কমিউনিটির  ছাত্র-ছাত্রীদের  কাছ থেকে আশাতীত সাড়া পেয়েছেন।
বিএএসজের ট্রাষটি বোর্ডের সভাপতি আব্দুর রফিক অন্যান্য বছরের মতো এবছরও ব্যাক টু স্কুল প্রোগ্রামে অংশগ্রহন করায়  সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। বিএএসজের উদ্যোগে “ব্যাক টু স্কুল প্রোগ্রাম” আয়োজনে কমিউনিটিতে বেশ সাড়া পড়েছিল।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হ্যামট্রাম্যাক থেকে ওয়েইন স্টেট ও ক্যাস টেকে ফ্রি বাস

হ্যামট্রাম্যাক থেকে ওয়েইন স্টেট ও ক্যাস টেকে ফ্রি বাস