আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

মিশিগানে সৈয়দপুর কমিউনিটির আত্মপ্রকাশ 

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৪ ১২:৩১:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৪ ১২:৩১:৩৫ অপরাহ্ন
মিশিগানে সৈয়দপুর কমিউনিটির আত্মপ্রকাশ 
ওয়ারেন, ২৮ আগস্ট : সৈয়দ শিব্বির আহমেদকে সভাপতি ও সৈয়দ ইয়াহিয়াকে সাধারণ সম্পাদক করে সৈয়দপুর কমিউনিটি অব মিশিগান-নামক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। বিশিষ্ট মুরুব্বি জামাল হোসেন কোরেশীর সভাপতিত্বে রোববার (২৫ আগস্ট) দুপুরে ওয়ারেন শহরের একটি রেস্টুরেন্টে এক সভা অনুষ্ঠিত হয়। এসময় সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি ঘোষণা করা হয়। সিলেট বিভাগের দ্বিতীয় বৃহত্তম গ্রাম সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর। এই গ্রামের শতাধিক পরিবার মিশিগানে বসবাস করেন। গ্রামের শিক্ষা, স্বাস্থ্য, ঐতিহ্য সম্প্রীতিসহ সমাজসেবামূলক কাজ করার লক্ষ্য নিয়েই সংগঠটির অভিযাত্রা শুরু হয়েছে।  
কার্যকরি কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন- সহ-সভাপতি সৈয়দ জনি, সাংগঠনিক সম্পাদক সৈয়দ জুন্নুন জাকেরীন, অর্সম্পাদক শামসুননুর কোরেশী, প্রচার সম্পাদক সৈয়দ মামুন আহমেদ, দপ্তর সম্পাদক সৈয়দ হাবিল, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ মসরুর আহমেদ। এছাড়া কার্যকরি কমিটি তিন সদস্য হলেন সৈয়দ কাওছার আহমেদ, সৈয়দ নাছিম ও সৈয়দ মাহবুব আহমেদ। 
সংগঠন গঠন করার লক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন সৈয়দ একবাল হুসেন, সৈয়দ মধু মিয়া, আক্কাছ কোরেশী, মোহাম্মদ নজরুল হক, মো.শাহনাজ মিয়া, মিজানুল ইসলাম খান। এছাড়াও মাহফুজ কোরেশী পাবেল, সানোয়ার কোরেশী, সাফয়ান আহমেদ, সৈয়দ দিলদার জনি, সৈয়দ মারজান, সৈয়দ জুয়েল, সৌরভ আহমেদ, সৈয়দ রাজন, মাহফুজ কোরেশীসহ অনেকে বক্তব্যে রাখেন। কোরআন তেলাওয়াত করেন হাফিজ সৈয়দ মসরুর আহমেদ।     
 সৈয়দপুর গ্রামের পূর্ব নাম ছিল কৃষ্ণপুর। পরবর্তীতে হযরত শাহ জালাল (রহ) এর অন্যতম সহচর সৈয়দ শাহ শামসুদ্দিন (রহ) যিনি চিরনিদ্রায় শায়িত এই সৈয়দপুর গ্রামে। 
তাঁরই নামানুসারে গ্রামের নামকরণ হয় সৈয়দপুর। অনেক কৃতি পুরুষদের পদচারণায় মুখরিত সৈয়দপুর গ্রাম। আলেম-উলামা খ্যাত অনেক কবি-সাহিত্যিক, বাউল-সাধকের জন্ম এই গ্রামে। বৃটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে রয়েছে গ্রামের অনেক কৃতি পুরুষের সাহসী ভূমিকা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ