আমেরিকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

চার কিশোরকে যৌন নির্যাতন, যুবক অভিযুক্ত

  • আপলোড সময় : ০১-০৯-২০২৪ ০২:০২:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৪ ০২:০২:৫৪ পূর্বাহ্ন
চার কিশোরকে যৌন নির্যাতন, যুবক অভিযুক্ত
ওয়াটারফোর্ড টাউনশিপ, ১ সেপ্টেম্বর :  মিশিগান রাজ্যের ওয়াটারফোর্ড টাউনশিপের এক যুবককে চার ছেলেকে যৌন নির্যাতন এবং তার ফোনে শিশু যৌন নির্যাতনের ভিডিও ও ছবি রাখার অভিযোগে শুক্রবার অভিযুক্ত করা হয়েছে। ওয়াটারফোর্ড পুলিশের গোয়েন্দারা মঙ্গলবার লোগান জোসেফ সাদারল্যান্ড (২১) নামের ওই যুবককে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। 
পুলিশ জানিয়েছে, ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে ৩০ থেকে ৪০ বার ছেলেদের সঙ্গে একান্তে সময় কাটিয়েছেন সাদারল্যান্ড। গোয়েন্দারা সাদারল্যান্ডের ফোন জব্দ করে তাকে গ্রেপ্তার করার সময় নগ্ন যুবকদের স্থির ছবি ও ভিডিও পায়। ৫১তম ডিস্ট্রিক্ট কোর্টে সাদারল্যান্ডের বিরুদ্ধে চারটি সেকেন্ড-ডিগ্রি ক্রিমিনাল সেক্সুয়াল কন্ডাক্ট এবং দুটি শিশু যৌন নিপীড়নমূলক উপাদান রাখার অভিযোগ আনা হয়েছে। ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক রিচার্ড কুন তার বন্ডের জন্য এক লাখ ডলার নির্ধারণ করেছেন যা কেবল নগদ বা জামানতের মাধ্যমে পরিশোধ করা হবে এবং ১০ সেপ্টেম্বর তার সম্ভাব্য কারণ শুনানির দিন ধার্য করেছেন। অনলাইন আদালতের রেকর্ডে একজন নামবিহীন পাবলিক ডিফেন্ডারকে সাদারল্যান্ডের প্রতিনিধিত্ব হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। 
পুলিশ জানিয়েছে, সাদারল্যান্ডের গ্রেপ্তারের পর আরও তিনজন ভুক্তভোগী অভিযোগ নিয়ে এগিয়ে এসেছিলেন। এদের বয়স যথাক্রমে সাত, ১১ ও ১৩ বছর। 
সাদারল্যান্ড ছেলেদের বাবা-মায়ের সঙ্গে বন্ধুত্ব করতেন এবং তাদের বিশ্বাস অর্জন করে শিশুদের সঙ্গে একান্তে সময় কাটাতেন এবং যৌন নিপীড়ন করতেন। সাদারল্যান্ডের ফোনে তোলা ছবিতে  চারজন ছাড়াও বেশ কয়েকজন তরুণ ছেলেকে দেখা গেছে, যাদের পুলিশ শনাক্ত করতে পারেনি। তদন্তকারীরা যাদের সন্তানরা সাদারল্যান্ডের সাথে থাকতে পারে বা যে কেউ জানেন যে তিনি বাচ্চাদের সাথে সময় কাটিয়েছেন তাদেরকে 248-618-6122 এই নম্বরে  গোয়েন্দা র্যাচেল হোয়াইটের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি

লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি