আমেরিকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, ট্রেনের পরিচালক আহত

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৩ ০৮:৪৩:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৩ ০৮:৪৩:০১ পূর্বাহ্ন
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, ট্রেনের পরিচালক আহত
সিলেট,  ১৯ এপ্রিল (ঢাকা পোস্ট) : সিলেটে চলন্ত ট্রেনে দুর্বৃত্তের ছোড়া পাথরে আব্দুল লতিফ নামে ট্রেনের এক পরিচালক মারাত্মকভাবে আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে মোগলাবাজার রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আব্দুল লতিফ মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভাধীন উছলাপাড়া এলাকার বাসিন্দা। তিনি ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের পরিচালকের দায়িত্বে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি রাত ৮টার দিকে সিলেটের নিকটবর্তী মোগলাবাজার রেলস্টেশন এলাকায় পৌঁছামাত্র বাইরে থেকে দুর্বৃত্তরা চলন্ত ট্রেনের দিকে পাথর নিক্ষেপ করে। এতে জানালার পাশে বসে থাকা আব্দুল লতিফ মাথায় মারাত্মকভাবে জখমপ্রাপ্ত হন। পরবর্তীতে ট্রেনটি সিলেট রেলস্টেশনে পৌঁছার পর তার সহকর্মীরা তাকে উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে তিনি সিলেটের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে আব্দুল লতিফের ভাতিজা জাহাঙ্গীর আলম সুমন বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় আমার চাচা আব্দুল লতিফ মারাত্মকভাবে আহত হয়েছেন। তিনি পার্কভিউ হাসপাতালে ভর্তি আছেন। তার মাথায় সেলাই দেওয়া হয়েছে ও এক্সরে করানো হয়েছে।
পাথর নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে কি না জানতে চাইলে সিলেট রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) অফিসার ইনচার্জ এনায়েত করিম ঢাকা পোস্টকে বলেন, বিষয়টি আমি শুনেছি। এই ঘটনায় মামলা হয়েছে কি না এই মুহূর্তে বলতে পারছি না। বাংলাদেশ রেলওয়ে পুলিশ বলতে পারবে। এ বিষয়ে জানতে রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ শ ম কামাল হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের

গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের