আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক

আমি নিজে দুর্নীতি করি না, কাউকে করতেও দেই না: সিলেটের নবাগত এসপি

  • আপলোড সময় : ০২-০৯-২০২৪ ১২:৩৭:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৪ ১২:৩৭:১৬ পূর্বাহ্ন
আমি নিজে দুর্নীতি করি না, কাউকে করতেও দেই না: সিলেটের নবাগত এসপি
সিলেট, ২ সেপ্টেম্বর :  সিলেটের নবাগত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন- আমি নিজে দুর্নীতি করি না, কাউকে করতেও দেই না। পরিবর্তিত পরিস্থিতে আমি সিলেটে পুলিশ সুপার হিসেবে যোগদান করেছি। সিলেটে মিথ্যা মামলায় যাতে কেউ হয়রানি না হন, সেদিকে তীক্ষ্ণ নজর রাখা হবে। এছাড়া ছাত্র-আন্দোলনের সময় সিলেটে সাংবাদিক এটিএম তুরাবসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য জেলাপুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে। রবিবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সিলেট জেলা পুলিশ লাইন্সে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
নতুন এসপি আরও বলেন- অনাকাঙ্ক্ষিতভাবে সিলেট এসপি কার্যালয়ের সব কিছু পুড়ে গেছে। পুড়ে গেছে সব রেকর্ড। সেগুলো উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। কার্যালয় মেরামত ও দ্রুত সবকিছু গুছিয়ে আমরা মূল ভবনে ফিরে যাওয়ার চেষ্টা করছি।
মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন- আমি যতদিন সিলেট আছি, এখানে পুলিশ কর্মকর্তাদের পদায়নে কোনো টাকা লেগেছে- এটি শুনবেন না। প্রবাসীরা সকল সেবা নির্বিঘ্নে পাবে। চিনিসহ সকল চোরাচালান রোধে এখন থেকে আরও কঠোর ভূমিকা পালন করবে জেলাপুলিশ। উদ্দেশ্যমূলক মামলায় কেউ হয়রানির শিকার হবেন না। সকল ক্ষেত্রে সিলেটের নবাগত এসপি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, ২৭ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মাহবুবুর রহমানকে সিলেটের এসপি হিসেবে বদলি করা হয়। এর আগে সিলেটের এসপি ছিলেন আব্দুল মান্নান।
৩০ আগস্ট তাঁর কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন নবাগত পুলিশ সুপার। তিনি এর আগে পুলিশ হেড কোয়ার্টার্স ঢাকায় কর্মরত ছিলেন। ২৫ তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা মোহাম্মদ মাহবুুর রহমান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা

বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা