আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা আইসিই অভিযানের প্রভাবে ব্যাহত ডেট্রয়েটের শিক্ষা ব্যবস্থা : সুপারিনটেনডেন্ট মিশিগান রাজ্যে শিক্ষাদানকালীন সময় সেলফোন নিষিদ্ধের পথে জরুরি পরিস্থিতির পর মেট্রো বিমানবন্দরের গ্রাউন্ড স্টপ প্রত্যাহার জামায়াত আমিরের সঙ্গে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ১২ ফেব্রুয়ারি ভোট : কেন্দ্র ও ভোটকক্ষের তালিকা প্রকাশ শেরপুরে নির্বাচনী সহিংসতায় জামায়াত নেতা নিহত

১ দিনে শিমুলিয়া ঘাট পার হলো ১২০০ মোটরসাইকেল

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৩ ০৮:৪৪:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৩ ০৮:৪৪:০১ পূর্বাহ্ন
১ দিনে শিমুলিয়া ঘাট পার হলো ১২০০ মোটরসাইকেল
মুন্সিগঞ্জ, ১৯ এপ্রিল (ঢাকা পোস্ট) : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট দিয়ে এক দিনেই পার হয়েছে এক হাজার ২শোর বেশি মোটরসাইকেল। শিমুলিয়া ঘাট থেকে দুইটি ফেরিতে পাঁচটি ট্রিপ দেওয়ার কথা থাকলেও ঘাটে অধিক পরিমাণ মোটরসাইকেল উপস্থিত হওয়ায় সারাদিনে আটটি ট্রিপ দেওয়া হয়। বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান।
তিনি বলেন, সন্ধ্যা ৬টায় শেষ ট্রিপে মোটরসাইকেল নিয়ে শিমুলিয়া ঘাট হতে ছেড়ে গেছে ফেরি। আজ সারাদিনে পাঁচটি ট্রিপ দেওয়ার কথা থাকলেও ঘাটে অধিক পরিমাণ মোটরসাইকেল আসায় আটটি ট্রিপ দিতে হয়েছে। এতে ১ হাজার ২০০শোর অধিক মোটরসাইকেল পারাপার করা হয়েছে।
এদিকে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে সকাল থেকে দক্ষিণবঙ্গের মানুষের ঢল নামে। ঘাট ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ যাত্রার দ্বিতীয় দিনে শিমুলিয়া ঘাটে বুধবার ভোর থেকে মোটরসাইকেল আরোহীদের উপচেপড়া ভিড় ছিল। ভোর থেকেই দুটি ফেরি দিয়ে মোটরসাইকেল পারাপার শুরু হয়। সকাল থেকেই একটানা চাপ ছিল। এতে ঘণ্টার পর ঘণ্টা মোটরসাইকেল আরোহীদের ঘাটে এসে অপেক্ষা করতে হয়। তবে দুপুরের পর চাপ কিছুটা কম ছিল। বিকেলে আবারও চাপ বাড়ে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. জামাল হোসেন বলেন, সকালের দিকে মোটরসাইকেলের চাপ বেশি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ কমতে থাকে।
তিনি আরও বলেন, আগামীকাল থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হবে। তখন হয়তো ঘাটে ভিড় থাকবে না। তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফেরি দুইটি দিয়ে এই নৌপথ পারাপার কার্যক্রম চলবে। কিন্তু নতুন করে আর ফেরির সংখ্যা বাড়ানোর সুযোগ নেই।
উল্লেখ্য, পদ্মা সেতু চালু হওয়ার পর শিমুলিয়া ঘাট দিয়ে লঞ্চ, ফেরি, স্পিডবোট চলাচল বন্ধ হয়ে যায়। যাত্রীশূন্য হয়ে পড়ে শিমুলিয়া ঘাট। ঈদুল ফিতরকে কেন্দ্র করে আবারও ফেরি চলাচল শুরু হওয়ায় ঘাটে প্রাণ ফিরেছে। দক্ষিণাঞ্চলের বহু মানুষ এ নৌপথ দিয়ে বাড়ি ফিরতে শুরু করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ