আমেরিকা , সোমবার, ২৯ জুন ২০২৬ , ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং মিশিগানে ১৭ হাজার পাউন্ড অবৈধ আতশবাজি ও বিস্ফোরক জব্দ আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই

শহীদদের স্মরণে চবিতে মনোমুগ্ধকর কাওয়ালি সন্ধ্যা

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৪ ১২:৫৯:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৪ ১২:৫৯:৩৪ অপরাহ্ন
শহীদদের স্মরণে চবিতে মনোমুগ্ধকর কাওয়ালি সন্ধ্যা
চট্টগ্রাম, ৪ সেপ্টেম্বর : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণ ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মনোমুগ্ধকর দ্রোহের গান ও কাওয়ালি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। হাজারো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর অংশগ্রহণে ও শিল্পীদের হৃদয় নাড়ানো পরিবেশনা ব্যাতিক্রম করেছে এই আয়োজনকে।
বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এ অনুষ্ঠান। আজাদী মঞ্চের আয়োজনে এতে অংশ নেয় অনুরণন সঙ্গীত একাডেমি, কর্ণফুলি থিয়েটার, চট্টলা গানের দলসহ আজাদী মঞ্চের শিল্পীরা। শিল্পীদের পরিবেশনার মধ্যে ছিল কাওয়ালি, দেশাত্মবোধক গান, নাশিদ, অভিনয় ও একক কবিতা। অনুষ্ঠান চলে ঠিক রাত ১০টা পর্যন্ত।
অনুষ্ঠান আসা ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুজাহিদ জানান, ক্যাম্পাসে পাঁচ বছর অতিবাহিত করেছি। অনেক কনসার্ট দেখেছি, কিন্তু এই কাওয়ালি সন্ধ্যার মতো উপভোগ কিছু করিনি। বাংলাদেশে সকল সংস্কৃতি চলবে। স্বৈরাচার যেভাবে সব চেপে রাখতে চেয়েছিল তা আর হবে না।
আজাদী মঞ্চের আয়োজকরা জানান, এই কাওয়ালি মুসলিম কবিদের হাজার বছরের ইতিহাস বহন করে। বাঙ্গালি মুসলিম কবিরা অজস্র কবিতা ও গান রচনা করেছেন। এর সব কিছুই আমাদের সমাজের প্রাণ, এই প্রাণকে জাগিয়ে তোলার জন্যেই আজাদী মঞ্চের এই কাওয়ালি সন্ধ্যা। আমাদের মুসলিম কবিদের সৃষ্টিকে আমরা কাওয়ালির মাধ্যমে জাগিয়ে তুলব এবং বারবার আমরা উজ্জীবিত হব।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউজার্সিতে ইসকনের রথযাত্রা:  ভক্তি ও সম্প্রীতির মিলনমেলা

নিউজার্সিতে ইসকনের রথযাত্রা:  ভক্তি ও সম্প্রীতির মিলনমেলা